সকালের নাশতা হোক বা বিকেলের টিফিন, ডিম আর আলুর জুটি কখনো নিরাশ করে না। সহজ উপকরণে, একেবারে এক প্যানে তৈরি করা যায় এই সুস্বাদু খাবার। খাস্তা আলু, চিজ আর মসলার স্বাদে ভরে উঠবে পুরো প্লেট। রইল রেসিপি।
যা যা লাগবে
- ডিম ৩টি
- গোলমরিচ গুঁড়া ১/৪ চা-চামচ
- হিমালয়ান পিঙ্ক সল্ট ১/৪ চা–চামচ
- রান্নার তেল ২ টেবিল চামচ
- বড় আলু ১টি (পাতলা স্লাইস করা)
- পিঙ্ক সল্ট ১ চিমটি
- গোলমরিচ গুঁড়া ১ চিমটি
- মজারেলা চিজ (কুঁচি করা) পরিমাণমতো
- টাটকা পার্সলে কুঁচি ১ মুঠো
- শুকনা লাল মরিচের গুঁড়া ১ চিমটি
যেভাবে বানাবেন
প্রথমে একটি বাটিতে ডিম ভেঙে নিন। সঙ্গে দিন গোলমরিচ গুঁড়া আর লবণ। ভালো করে ফেটে আলাদা করে রাখুন।
এবার একটি ফ্রাইপ্যানে তেল গরম করুন। পাতলা করে কাটা আলু দিয়ে দিন। ওপরে ছিটিয়ে দিন সামান্য লবণ ও গোলমরিচ। মাঝারি আঁচে ভেজে নিন যতক্ষণ না আলুগুলো সোনালি রঙের ও খাস্তা হয়।
তারপর ডিমের মিশ্রণ ঢেলে দিন। ওপরে ছড়িয়ে দিন মজারেলা চিজ, টাটকা পার্সলে আর এক চিমটি শুকনা লাল মরিচ।
প্যান ঢেকে কম আঁচে ২-৩ মিনিট রান্না করুন। সাবধানে উল্টে দিয়ে গরম গরম পরিবেশন করুন।
টিপস
- আলু যত পাতলা করে কাটবেন, তত দ্রুত খাস্তা হবে।
- মজারেলার বদলে চাইলে ধনেপাতা বা কাঁচা মরিচ দিয়ে ভিন্ন স্বাদ আনতে পারেন।
- ননস্টিক প্যান ব্যবহার করলে উল্টে দেওয়ার সময় ঝামেলা হবে না।


রুটি দিয়ে খেতে পারেন আলু-বেগুনের মজার এই পদ
ফাজিতা স্প্যাগেটির সহজ রেসিপি
