ঠোঁটের কালচে দাগ যেভাবে দূর করবেন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

ঠোঁটের কালচে দাগ অনেকেরই চিন্তার কারণ। কমদামি প্রসাধনী, অতিরিক্ত চা–কফি পান কিংবা আর্দ্রতার অভাবে ঠোঁট তার স্বাভাবিক রং হারিয়ে ফেলে। ফ্যাকাশে বা কালচে ঠোঁট লুকোতে অনেকেই দামি লিপস্টিক বা গ্লসের আশ্রয় নেন। কিন্তু ঘরোয়া কিছু সহজ উপায় নিয়মিত ব্যবহার করলে ঠোঁট ফিরে পেতে পারে প্রাকৃতিক লালচে আভা।

মধু: ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে এবং কালচে দাগ হালকা করতে সাহায্য করে মধু। সরাসরি ঠোঁটে মধু মেখে মিনিট পনেরো রেখে ধুয়ে ফেললেই ধীরে ধীরে দাগ কমতে শুরু করবে।

নারকেল তেল: প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে নারকেল তেল ঠোঁটকে শুষ্ক হতে দেয় না। নিয়মিত ঠোঁটে নারকেল তেল ব্যবহার করলে কালচে দাগ পড়ার প্রবণতা অনেকটাই কমে যায়।

শসার রস: চোখের নিচের ডার্ক সার্কল হালকা করতে বেশ কার্যকর শসা। ঠোঁটের কালচে দাগও কমাতে পারে। প্রতিদিন শসার রস ঠোঁটে মেখে মিনিট পনেরো রেখে ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যায়।

বিটের রস: বিটের রস ঠোঁটে লালচে–গোলাপি আভা এনে দেয়। পাশাপাশি এটি ঠোঁটকে আর্দ্র রাখে। অর্ধেক বিট কুরিয়ে রস বার করে তুলোয় ভিজিয়ে ঠোঁটে মাখুন। মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা: ফাটা বা শুষ্ক ঠোঁটের পাশাপাশি কালচে দাগ দূর করতেও অ্যালোভেরা দারুণ কার্যকর। টাটকা পাতার শাঁস ঠোঁটে মাখতে পারেন অথবা ভালো মানের অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।

দামি প্রসাধনীর বদলে ঘরোয়া যত্নেই ঠোঁট ফিরে পেতে পারে স্বাভাবিক সৌন্দর্য। নিয়মিত যত্ন নিলেই ঠোঁট হবে নরম, আর্দ্র আর দাগহীন।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর