সূর্যাস্তের পর আবুধাবি, ভ্রমণপিপাসুদের জন্য ছয় সেরা অভিজ্ঞতা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি দিনে যেমন ঝলমলে, রাতে তেমনি প্রাণবন্ত। আধুনিক স্থাপত্য, প্রাকৃতিক সৌন্দর্য আর সমৃদ্ধ সংস্কৃতির শহরটি সূর্য ডোবার পর যেন নতুন রূপে সেজে ওঠে। কেউ চাইলে নাইট কায়াকিং করতে পারেন। কেউবা খেলতে পারেন আবুধাবি গলফ ক্লাবে, এক রাউন্ড গলফ। আবার ইয়াস মেরিনা সার্কিটে সাইকেল চালানো, দাও ক্রুজে ডিনার, শপিং কিংবা শেইখ জায়েদ গ্র্যান্ড মসজিদে সূর্যাস্তে ঘোরাঘুরি। সবই যেন অপেক্ষা করছে ভ্রমণপিপাসুদের জন্য। এবার দেখে নেওয়া যাক আবুধাবির রাতের সেরা ছয় অভিজ্ঞতা।

দাও ডিনার ক্রুজ

আবুধাবিতে রাত কাটানোর এক ক্লাসিক উপায় হলো দাও ক্রুজে ভ্রমণ। দোতলা কাঠের তৈরি নৌকায় বসে শহরের কর্নিশ আর স্কাইলাইনের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে ডিনার। এ যেন অন্যরকম অভিজ্ঞতা।

দুই ঘণ্টার এই ক্রুজে থাকবে স্থানীয় ও আন্তর্জাতিক নানা পদ। সি-ফুড থেকে শুরু করে কয়লায় আগুনে পোড়া মাংস, সবই মিলবে এখানে। আরব সাগরের ঢেউয়ের দোলায় আর তারা ভরা আকাশের নিচে এই সময়টা হয়ে ওঠে একেবারেই রোমান্টিক।

শেইখ জায়েদ গ্র্যান্ড মসজিদে সূর্যাস্ত দেখার জন্য বেশ জনপ্রিয়। ছবি: ক্যানভা

গ্যালেরিয়া আল মারিয়া আইল্যান্ড

আবুধাবি হলো শপিংপ্রেমীদের স্বর্গ। এখানকার শপিংমলগুলো রাত অবধি খোলা থাকে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো দ্য গ্যালেরিয়া আল মারিয়া আইল্যান্ড। এখানে ডিজাইনার বুটিক থেকে শুরু করে হাই স্ট্রিট ব্র্যান্ড সবই মিলবে।

কেবল কেনাকাটাই নয়, আছে বিশ্বের বিভিন্ন দেশের খাবারের রেস্তোরাঁ। তিনটি ল্যান্ডস্কেপড আউটডোর পার্ক। পরিবারের জন্য গেমস জোন। আর মধ্যপ্রাচ্যের অন্যতম বড় সিনেমা কমপ্লেক্স-২১ স্ক্রিনের ভক্স সিনেমাস। যেখানে আছে আইম্যাক্স, ৪ডি আর ভিআইপি অভিজ্ঞতা।

ইয়াস মেরিনা সার্কিটে সাইক্লিং

মোটরস্পোর্টসের জন্য বিশ্বখ্যাত ইয়াস মেরিনা সার্কিট রাতে সাইক্লিং প্রেমীদের জন্য খুলে দেওয়া হয়। পেশাদার চালকদের রেসিং ট্র্যাকে রাতের আলোয় সাইকেল চালানো। এ যেন ভিন্ন মাত্রার অভিজ্ঞতা।

শহরের আলোকিত স্কাইলাইন দূর থেকে ঝলমল করে ওঠে। সব বয়সী সাইক্লিস্টদের জন্যই এই আয়োজন নিরাপদ ও রোমাঞ্চকর।

আবুধাবি গলফ ক্লাবে গলফ খেলা

গলফপ্রেমীদের জন্য আদর্শ গন্তব্য আবুধাবি গলফ ক্লাব। উন্নত লাইটিং সিস্টেম থাকায় এখানে সূর্য ডোবার পরও খেলা যায়।

৩,৩৪১ ইয়ার্ডজুড়ে বিস্তৃত নয়, হোল কোর্সে খেলতে পারেন নতুন থেকে শুরু করে পেশাদার খেলোয়াড়রা। কাজ শেষে একটু প্র্যাকটিস, কিংবা পুরো এক রাউন্ড খেলতে চাইলে, সব ধরনের সুবিধাই রয়েছে এখানে।

শেইখ জায়েদ গ্র্যান্ড মসজিদ

আবুধাবির সবচেয়ে প্রতীকী স্থাপনা শেইখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। এটা দিনে যেমন মনোমুগ্ধকর, সন্ধ্যায় তেমনি অতুলনীয়। সাদা মিনার আর প্রতিফলিত পুকুরগুলো সূর্যাস্তের গোলাপি আলোয় এক স্বপ্নিল আবহ তৈরি করে।

‘গোল্ডেন আওয়ার’-এ নেওয়া সূর্যাস্ত ট্যুরে চোখে পড়বে মসজিদের প্রতিটি সূক্ষ্ম কারুকাজ। সন্ধ্যার পর আলোয় ঝলমল করা এই স্থাপনাটিকে দূর থেকে দেখলে মনে হবে আকাশের তারার মতো জ্বলছে।

লুভর আবুধাবিতে তারার নিচে কায়াকিং

বিশ্ববিখ্যাত লুভর আবুধাবিকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে চাইলে বেছে নিতে পারেন কায়াক ট্যুর।

আরব সাগরের শান্ত পানিতে নৌকা চালিয়ে যাদুঘরের দৃষ্টিনন্দন স্থাপত্য একেবারে নতুন কোণ থেকে দেখা যায়। এক ঘণ্টার এই ট্যুরে পূর্ণিমার রাতে আয়োজনটি আরও যাদুকরী হয়ে ওঠে। পেশাদার গাইডের তত্ত্বাবধানে নিরাপদে ভ্রমণের সুযোগ মেলে। তবে আগে থেকেই অনলাইনে বুকিং করতে হয়।

রাতের আবুধাবি কেবল নাইটলাইফ নয়। বরং সংস্কৃতি, রোমাঞ্চ আর বিনোদনের এক অসাধারণ মিশ্রণ। এক রাতেই পেয়ে যাবেন নতুন অভিজ্ঞতার রেশ। যা মনে থাকবে অনেকদিন।

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর