ঘুরে আসতে পারেন এই ৬ গন্তব্যে

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৬:০০ পিএম

এমন কিছু ভ্রমণ স্থান রয়েছে, যা কেবল নতুন দেশ-শহর দেখার অভিজ্ঞতা নয়। বরং আপনার চিন্তাভাবনার গভীরে এনে দেয় এক অনন্য পরিবর্তন। কোথাও হয়তো ইতিহাসের ছোঁয়া, কোথাও প্রাকৃতিক সৌন্দর্য, কোথাও আবার আত্মার এক গভীর টান, এই যাত্রাগুলো মনে থাকবে আজীবন।

এই ছয়টি জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা হয়ে উঠতে পারে আপনার জীবনের মাইলফলক।

পিংক্সি স্কাই ল্যান্টার্ন ফেস্টিভাল, তাইওয়ান

নতুন করে শুরু করতে চান? তাহলে তাইওয়ানের পিংক্সি উৎসব হতে পারে আপনার আত্মার পুনর্জাগরণের মুহূর্ত। হাজার হাজার জ্বলন্ত লণ্ঠন আকাশে ছেড়ে দেওয়া হয় এখানে। প্রতিটিতে লেখা থাকে কারও না কারও গভীর প্রার্থনা। চীনা ঐতিহ্যের এই উৎসব আপনাকেও ছুঁয়ে যাবে নিঃসন্দেহে।

ক্যাপাডোসিয়ার হট এয়ার বেলুন, তুরস্ক

এক ভোরবেলায় ক্যাপাডোসিয়ায় উঠে পড়ুন এক রঙিন হট এয়ার বেলুনে। আগ্নেয় শিলার তৈরি প্রাকৃতিক গঠন আর সারা আকাশে উড়ন্ত বেলুন, এই দৃশ্য যেন স্বপ্নের মতো। শব্দহীন সেই ভাসমান সকালের অভিজ্ঞতা মনে থাকবে বহুদিন।

পিরামিড আর নীলনদের যাত্রা, মিশর

নীলনদের সোনালি জলে ভেসে চলা, দূরে পিরামিডের ছায়া, রাজাদের উপত্যকা আর লাল সাগরের নিচের প্রবাল বাগান। মিশরের প্রাচীন ইতিহাস আর প্রকৃতির সৌন্দর্য একসঙ্গে আপনাকে নিয়ে যাবে সময়ের অতলে।

পেত্রা, জর্ডান, হারিয়ে যাওয়া এক সভ্যতার ছোঁয়া

জর্ডানের পেত্রা শহর যেন এক জাদুকরি পুরাকাহিনি। পাহাড় কেটে তৈরি এই প্রাচীন শহর বিশ্বের নতুন সাত আশ্চর্যের একটি। এখানে হাঁটতে হাঁটতে আপনি হারিয়ে যাবেন এক হারিয়ে যাওয়া সভ্যতার মাঝে।

মাচু পিচু, পেরু, আন্দেস পর্বতের রহস্য

আন্দেস পর্বতের চূড়ায় অবস্থিত ইনকা সভ্যতার নিদর্শন মাচু পিচু। এই জায়গায় গেলে মনে হবে আপনি যেন ইতিহাসের বুকের মধ্যে দাঁড়িয়ে আছেন। অসাধারণ দৃশ্য, সুনসান পাহাড়ি বাতাস আর সেই রহস্যময় প্রাচীনতা, একবার না গেলেই নয়।

রিও ডি জেনেইরো, ব্রাজিল, উৎসবের উন্মাদনা

ব্রাজিলের রিও শহর যেন এক চিরন্তন উৎসব। বছরের শুরুতে কার্নিভাল বা নববর্ষের রাতে আতশবাজি—প্রাণবন্ত স্যাম্বা নাচ আর মানুষের উল্লাস আপনাকে নিয়ে যাবে এক অন্য ভুবনে। এ যেন সংস্কৃতি, সঙ্গীত আর জীবনের রঙের এক বিশাল ক্যানভাস।

ভ্রমণ কখনো কেবল গন্তব্যে পৌঁছানো নয়। বরং প্রতিটি পদক্ষেপে নিজেকে খুঁজে পাওয়ার গল্প। এই ভ্রমণ শুধু চোখ নয়, মনও খুলে দেবে। হয়তো জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে, ঠিক একটা স্কাই ল্যান্টার্ন আকাশে ভেসে উঠার মতো করে।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর