প্রথমবার মেয়ের মুখ দেখালেন কোয়েল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

গত বছরের শেষদিকে দ্বিতীয় সন্তানের মা হন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তবে মেয়েকে এতদিন তিনি লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন। অবশেষে দুর্গাপূজায় ভক্তদের কৌতূহলের অবসান ঘটালেন নায়িকা। মেয়ে কাব্যকে কোলে নিয়ে বাড়ির মণ্ডপের বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন তিনি।

মুখে একগাল হাসি। টুকটুকে গায়ের রং। ঠিক যেন ছোট্ট কোয়েল! সপ্তমীর দিন এমন রূপেই দেখা গেল অভিনেত্রীর মেয়েকে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন কোয়েল। মেয়েকে কোলে নিয়ে দুর্গার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে সবাইকে সপ্তমীর শুভেচ্ছা জানান অভিনেত্রী।

এদিকে, ছোট্ট কাব্যকে প্রথমবার দেখে উচ্ছ্বসিত কোয়েলের অনুরাগীরা। মন্তব্যঘরে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তাঁরা।

প্রসঙ্গত, ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। আর ২০২০ সালের মে মাসে তাঁদের ঘর আলোকিত করে আসে প্রথম পুত্র কবীর। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন তাঁরা।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
পবিত্র ঈদুল আজহার আমেজ যখন চারদিকে, তখন সাবেক ফুটবলার কায়সার হামিদের পরিবারে সেই আনন্দ অনেকটা ফিকে। মেয়ে কারিনা কায়সারকে ছাড়া এবারই প্রথম তাঁদের ঈদ কাটছে। সামাজিকমাধ্যমে আজ এক আবেগঘন পোস্টে সেই...
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে তাঁর নিজস্ব ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর