দুই সন্তানকে নিয়ে বোরকা পরে হাসপাতালে পরী মণি

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পিএম

সাম্প্রতিক বছরে নানা প্রতিকূলতার মধ্যদিয়ে দিন কেটেছে চিত্রনায়িকা পরী মণির। মাঝেমধ্যেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কখনও সপরিবারেও তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এবার দেখা গেল দুই সন্তানকে নিয়ে বোরকা পরে হাসপাতালে ছুটলেন এ নায়িকা।  

মূলত দুই সন্তানকে টিকা দিতেই হাসপাতালে গেছেন পরী মণি। সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বোরকা পরে দুই সন্তানকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। গাড়িতে বসে দুই সন্তান রাজ্য ও প্রিয়মের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন।

ভিডিওতে উঠে এসেছে হাসপাতালের চিত্রও। সামাজিকমাধ্যম ফেসবুকে আজ বুধবার প্রকাশিত ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আজকে দুজনের ভ‍্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড় জনকে দেখেন কী করে!’

মন্তব্যঘরে ভক্তদের প্রশংসায় ভেসেছেন পরী মণি। কেউ লিখেছেন, ‌‘মাশাআল্লাহ’। আবার কেউ বলছেন, ‘কিউটনেস ওভারলোডেড।’ কেউ-বা বলছেন, ‘হিজাব-নিকাবে আরও বেশি সুন্দর লাগছে, মাশাআল্লাহ।’

প্রসঙ্গত, শরীফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে দুই সন্তান শহীম মুহাম্মদ রাজ্য আর মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়েই বেশি ব্যস্ত থাকেন পরী মণি। সন্তানদের সঙ্গে নানা মুহূর্তের ছবি প্রায়ই শেয়ার করেন তিনি।

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর