আমি ডিসিপ্লিন জীবন যাপন করছি, নামাজ বা মেডিকেশন করি: পরী মণি

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৬:০৮ পিএম

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরী মণি। তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাঁর অভিনয় থেকে ব্যক্তিগত জীবন সবটাতেই দর্শক-অনুরাগীদের যথেষ্ট কৌতূহল। শুধু তাই নয় তাঁর সাজপোশাক, রূপচর্চা সবকিছু নিয়েই কৌতূহলীদের উচ্ছ্বাস দেখার মতো। পরী মণির একঢাল চুলও কিন্তু দর্শকের আকর্ষণের কেন্দ্রে।

এ নায়িকা সম্প্রতি জানিয়েছেন, একটা সময় মাথার চুল উঠি গিয়েছিল, করোনার সময়টাতে। তবে এখন সব ঠিকঠাক। একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তিনি কথাগুলো বলেন। সেখানে তাঁর ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথাও বলেছেন। নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো পেরিয়ে আসার পর তিনি এখন একটি সুশৃঙ্খল জীবন যাপন করছেন বলে জানান।
পরী মণির ভাষ্য, ‘আমার প্রচণ্ড প্যানিক হয় এবং আমার মৃত্যুভয় হয় অনেক।’ এই সমস্যা থেকে মুক্তির জন্য তিনি এখন নিয়মিত সাইকিয়াট্রিস্টের কাছে যান।  তিনি বলেন, ‘আমি ডিসিপ্লিন জীবন যাপন করি, নামাজ বা মেডিকেশন করি। আমি একটা সুন্দর, মানে সিস্টেমেটিক লাইফ লিড করার চেষ্টা করি, যেটা আমি কখনোই করতাম না, একদমই।’

জানান, এখন ভেবেচিন্তে কাজ করেন। ‘আগে আমি করতাম, কিন্তু হুটহাট করে করতাম, চিন্তাভাবনা করে করতাম না যে আমি কতটুকু কন্টিনিউ করতে পারব অথবা পারবো কিনা, এটা আমি মাঝখান থেকে ছেড়ে দেব কিনা। কিন্তু এখন আমি ভেবেচিন্তে তারপরে কাজ করি’—বলেন এ নায়িকা।
পরী মণি। ছবি: বডির পেজ থেকে নেওয়াচুল উঠার কারণ হিসেবে তিনি জানান, কোভিড-১৯ লকডাউনের সময় তিনি ‘অ্যালোফেসিয়া' নামক একটি রোগে আক্রান্ত হয়েছিলেন, যার ফলে তাঁর মাথার একপাশের অনেকটা চুল উঠে গিয়েছিল।

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন আজ। ৪ বছর পূর্ণ হলো তার। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছিলেন মা পরী মণি। এ ছাড়া দিনটিকে তিনি নিজের ‘নতুন জন্ম’...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর