কার্গো ভিলেজে আগুন: শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠা–নামা স্থগিত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সব ধরনের ফ্লাইট ওঠা–নামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ পিএম

কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের কারণে দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের খবর পাওয়া যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনীও যোগ দিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণ করেছে চট্টগ্রামে৷ দিল্লি থেকে ঢাকা আসা ইন্ডিগো ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। এয়ার এরাবিয়ার শারহাজ থেকে ঢাকা আসা চট্টগ্রামে অবতরণ করেছে। এছাড়া ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ফ্লাইট ওডি–১৬৩ এবং মুম্বাইগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই–১১১৬ শাহজালালের ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। 

এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস–বাংলা এয়ারলাইনসের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।

৪৪৫ জন হাজীকে নিয়ে দেশে ফিরেছে চলতি বছরের প্রথম ফ্লাইট। আজ শনিবার সকাল সাড়ে ১০টার পর শাহজালাল বিমানবন্দর পৌঁছায় প্রথম ফ্লাইটটি।
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছেছে। শনিবার সকাল ৯টার পর বৃষ্টির মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশে বন্ধ ও কম ব্যবহৃত বিমানবন্দরগুলো পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করতে সরকার বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষার (ফিজিবিলিটি স্টাডি) উদ্যোগ...
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সতর্কতার পর সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়ানো হয়েছে নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর