যুক্তরাষ্ট্রে হত্যার শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে

আপডেট : ০৯ মে ২০২৬, ১০:৫৭ এএম

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছেছে। শনিবার সকাল ৯টার পর বৃষ্টির মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। 

এর আগে, বৃষ্টির মরদেহ গ্রহণ করতে সকালেই বিমানবন্দরের ৮ নম্বর গেট এলাকায় এসে অপেক্ষা করছিল তার বাবা, মা, আত্মীয়স্বজন ও বন্ধুরা। নাহিদা সুলতানা বৃষ্টি ও তার বন্ধু জামিল আহমেদ লিমনের হত্যার সুষ্ঠু তদন্ত শেষে দোষীর বিচার দাবি করেন তারা। 

বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন গণমাধ্যমকে বলেন, 'ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে আশা করি।' পাশাপাশি তিনি তার মেয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃষ্টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর শেষে মাদারীপুরে নিজ গ্রাম চর গোবিন্দপুরে নিয়ে যাওয়া হবে। সেখানেই আসরের নামাজের পর হবে বৃষ্টির জানাজা। এরপর পারিবারিক কবরস্থানে দাদা ও দাদীর কবরের পাশে তার মরদেহ দাফন করা হবে।

এর আগে বুধবার জোহরের নামাজের পর যুক্তরাষ্ট্রের ট্যাম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটি মসজিদে বৃষ্টির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।

আত্মীয়-স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুরে বসবাস করেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ম্যানেজার পদে কর্মরত। বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান একজন প্রকৌশলী। বৃষ্টিও ছিলেন অত্যন্ত মেধাবী। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ আগস্ট উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান বৃষ্টি। সর্বশেষ গত ১৬ এপ্রিল পরিবারের সঙ্গে তার কথা হয়। এরপর থেকেই বৃষ্টি ও তার এক বাংলাদেশি সহপাঠী জামিল আহমেদ লিমন নিখোঁজ ছিলেন। পরবর্তীতে বৃষ্টি ও লিমনের মৃত্যুর খবর পাওয়া যায়। 

এর আগে, গত ৪ মে দেশে এসে পৌঁছায় লিমনের মরদেহ। প্রসঙ্গত, বৃষ্টি ও লিমন দু'জনেই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন।

১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র ইনডিপেনডেন্ট...
কিছু শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার, এ নিয়ে স্বার্থান্বেষী মহল জল ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
আজ জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে নিরস্ত্র ছাত্রজনতার ওপর গুলি চালায় আওয়ামী প্রশাসন। কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তাঁর...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর