বিক্রিতে এগিয়ে আইফোন ১৭ বেজ মডেল

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ পিএম

গত মাসে (১৯ সেপ্টেম্বর) বাজারে এসেছে আইফোনের নতুন সিরিজ ‘আইফোন ১৭’। এক মাসের মধ্যেই জানা গেল, চীন ও আমেরিকার বাজারে বিক্রির দিক থেকে আইফোন ১৭ ছাড়িয়ে গেছে তার পূর্বসূরি আইফোন ১৬-কে। আজ সোমবার বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট এ তথ্য জানিয়েছে। 

কাউন্টারপয়েন্ট-এর প্রতিবেদন বলছে, নতুন আইফোন বাজারে আসার পর আমেরিকা ও চীনের বাজারে প্রথম ১০ দিনে ১৬ সিরিজের তুলনায় ১৭ সিরিজের বিক্রি বেড়েছে ১৪ শতাংশ। অর্থাৎ, গুরুত্বপূর্ণ এই দুই বাজারে ১৭ সিরিজের মডেলগুলো প্রাথমিক বিক্রিতে পেছনে ফেলেছে গত বছরের মডেলগুলোকে।

চীন-আমেরিকায় প্রথম ১০ দিনের বিক্রি অনুযায়ী, ১৭ সিরিজের মডেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এর বেজ মডেলটি। এই দুই বাজারে আইফোন ১৭ বেজ মডেলের বিক্রি ১৬ সিরিজের বেজ মডেলের তুলনায় ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে শুধু চীনের বাজার বিবেচনা করলে, বেজ মডেলের বিক্রি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

অর্থাৎ, বিক্রির দিক থেকে বেজ মডেলকে আইফোন ১৭ সিরিজের সবচেয়ে জনপ্রিয় ফোন বলা যেতেই পারে। বেজ মডেলটি এতটা জনপ্রিয় হওয়ার কারণ কী?

 এ প্রসঙ্গে বাজার বিশ্লেষক মেংমেং ঝাং কাউন্টারপয়েন্ট-এর প্রতিবেদনে বলেছেন, ‘আইফোন ১৭ সিরিজের বেজ মডেলটি গ্রাহকদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে, এটি দামের তুলনায় দুর্দান্ত সব ফিচার প্রদান করছে।’ 

তিনি আরও বলেন, ‘উন্নত চিপ, উন্নত ডিসপ্লে, উচ্চতর বেজ স্টোরেজ এবং উন্নত সেলফি ক্যামেরা– এই সব কিছুই পাওয়া যাচ্ছে গত বছরের আইফোন ১৬ (বেজ মডেল)-এর দামেই। সবকিছু গত বছরের আইফোন ১৬-এর একই দামে পাওয়া যাচ্ছে।’ 

বিশেষ কী আছে আইফোন ১৭ সিরিজের বেজ মডেলে?
আইফোন ১৭ সিরিজের বেজ মডেলে আছে ৬.৩ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, যেটাকে অ্যাপল তাঁদের এযাবৎকালের সেরা বলে দাবি করছে। ৩ হাজার নিটস সর্বোচ্চ ব্রাইটনেসের পাশাপাশি এই ডিসপ্লে ব্যবহারকারীরা প্রোমোশন অ্যাডাপ্টিভ প্রযুক্তির ১২০ হার্টজ রিফ্রেশ রেট উপভোগ করতে পারবেন।

আইফোন ১৭ সিরিজের বেজ মডেলটি পাওয়া যাচ্ছে ৬টি ভিন্ন ভিন্ন রঙে। ছবিসূত্র: অ্যাপল ক্যামেরা ফিচারেও এগিয়ে থাকছে ১৭ সিরিজের বেজ মডেলটি। ৪৮ মেগাপিক্সেলের ডুয়াল ফিউশন রিয়ার ক্যামেরা সিস্টেম ছাড়াও গ্রাহকরা পাচ্ছেন ১৮ মেগাপিক্সেলের সেন্টার স্টেজ প্রযুক্তির ফ্রন্ট বা সেলফি ক্যামেরা। উল্লেখ্য, ১৬ সিরিজের বেজ মডেলে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি ব্যাক ক্যামেরা হিসেবে ছিল একটি ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা।

এছাড়া প্রসেসর হিসেবে গত বছরের বেজ মডেলে ছিল এ১৮ চিপসেট, কিন্তু এ বছরের বেজ মডেলে গ্রাহকরা পাচ্ছেন আরও উন্নত এ১৯ চিপসেট। এখানেই শেষ নয়, আইফোন ১৭-এর বেজ স্টোরেজ সক্ষমতা ১২৮জিবি থেকে ২৫৬জিবি-তে উন্নীত করা হয়েছে। 

এত সব নতুন, উন্নত ফিচার সত্ত্বেও আইফোন ১৭ সিরিজের বেজ মডেলের দাম বাড়ায়নি অ্যাপল। ফলে ৭৯৯ ডলারেই আরও উন্নত একটি আইফোন পাচ্ছেন অ্যাপলপ্রেমীরা উল্লেখ্য, আইফোন ১৭ সিরিজ বাজারে আনার পর ১৬ সিরিজের বেজ মডেলটির দাম ১০০ ডলার কমিয়ে বর্তমানে ৬৯৯ ডলারে নামিয়ে এনেছে অ্যাপল।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর