থাকবেন না দেশে, তাই কেকটা আগেই কাটলেন পরী

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৫:৩০ পিএম

মহাসমারোহে নিজের জন্মদিন উদযাপন করতেন চিত্রনায়িকা পরী মণি। ২৪ অক্টোবর তাঁর জন্মদিন। তবে বিগত তিন বছর এই বিশেষ দিনে তাঁকে জৌলুসপূর্ণ আয়োজনে দেখা যায়নি। এবার ঘটালেন ভিন্ন এক কাণ্ড! চারদিন আগেই জন্মদিন উদযাপন করে ফেললেন নায়িকা।
   
সামাজিকমাধ্যম ফেসবুকে আজ মঙ্গলবার বেশকিছু ছবি প্রকাশ করে বিষয়টি জানালেন পরী মণি নিজেই। সঙ্গে এর পেছনের কারণও জানিয়েছেন।

ক্যাপশনে তিনি লেখেন, ‌‘২৪ অক্টোবর আমার জন্মদিন। গতকাল (২০ অক্টোবর) রাতেই সেলিব্রেট করে ফেলল অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।’  

অর্ক ও পরী মণি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কে এই অর্ক? এ বিষয়ে অভিনেত্রী জানান, অর্কর সঙ্গে তাঁর পরিচয় কাজের সুবাদে। তিনি একজন মেকাপ আর্টিস্ট। ঢাকায় একা থাকেন। দুজনের বাসা একই এলাকায়, ছেলেটি নাকি খুব ভালো রান্নাও করেন।  

পরী মণি বলেন, ‘এক এলাকায় থাকায় মাঝেমধ্যে খাবার-দাবার আদান-প্রদান হয় আমাদের। দিন-দিন ও খুব আহ্লাদী হয়ে যায় আমার কাছে। ভাইয়ের মতো। ওর ছোট-ছোট অনেক আবদার থাকে বারোমাস আমার কাছে।’

তেমনি এক আবদার ছিল জন্মদিনের আগেই কেক কেটে উদযাপন। পরী মণি লেখেন, ‘গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা! আমি এতো খুশি হয়ে গেছি! আমি সারাজীবন তোদের সঙ্গে নিয়ে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই।’  

পরী মণির জন্মদিনে অতিথি চয়নিকা চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সবশেষে অর্ককে ভাই সম্বোধন করে ধন্যবাদ জানিয়ে সঙ্গে জুড়ে দেন একটা ভালোবসার ইমোজি। সঙ্গে তিনি এ-ও উল্লেখ করেন, এটা এবারের জন্মদিনের প্রথম উদযাপন।

এদিন পরী মণির জন্মদিনের আয়োজনে নির্মাতা চয়নিকা চৌধুরী ছাড়াও আরও অনেকে অতিথি ছিলেন।

ছোট থেকে নানা শামসুল হক গাজীর কাছেই বেড়ে উঠেছেন পরী মণি। তাঁর হাত ধরেই জন্মদিনের কেক কাটতেন। তবে নানার মৃত্যু এবং পরবর্তীতে সন্তান হওয়ার পর ছেলে-মেয়ের জন্মদিনই বড় পরিসরে আয়োজন করেন এই নায়িকা, নিজের জন্মদিনে জৌলুসপূর্ণ আয়োজন রাখেন না।

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে পরী মণি অভিনীত ‘ডোডোর গল্প’সহ বেশকিছু সিনেমা। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসাইন।

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর