টক্সিক মানুষ কারা, যে কারণে এদের এড়িয়ে চলবেন

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ পিএম

আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যাদের আচরণ আমাদের মানসিক শান্তি নষ্ট করে দেয়। তারা হয়তো বন্ধু, আত্মীয় বা সহকর্মী। কিন্তু নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখলে মন খারাপ, হতাশা ও আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়। এমন মানুষদেরই বলা হয় ‘টক্সিক’। তাদের থেকে দূরে থাকতে এবং নিজেকে ঠিক রাখতে নিচের এই উপায়গুলো অনুসরণ করতে পারেন।

আগে চেনার চেষ্টা করুন

টক্সিক মানুষ সবসময় সরাসরি খারাপ আচরণ করে না। তারা কথার আড়ালে কটূ মন্তব্য করে। সবসময় নিজেকে বড় করে দেখায়। আর অন্যের সাফল্যে ঈর্ষা করে। যদি দেখেন, কারও সঙ্গে কথা বলার পর আপনি বারবার মন খারাপ বা ক্লান্ত বোধ করছেন। তাহলে বুঝবেন, ওই মানুষটি আপনার মানসিক শক্তি শুষে নিচ্ছে। সেই টক্সিক।

সীমারেখা টানুন

যে সম্পর্ক আপনার শান্তি নষ্ট করে, সেখানে সীমারেখা টানা জরুরি। আপনাকে ‘না’ বলতে শিখতে হবে। সেই সাথে বন্ধ করতে হবে অপ্রয়োজনীয় যোগাযোগও। যদি কেউ আপনার সব কথায় নেতিবাচক মন্তব্য করে, তবে সে টক্সিক। তাকে আপনি স্পষ্টভাবে জানিয়ে দিন, এমন আচরণ সহ্য করবেন না। এতে বুঝবে, আপনার সঙ্গে সীমা অতিক্রম মোটেও সহজ নয়।

অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলুন

টক্সিক মানুষরা ইচ্ছে করেই এমন কিছু বলে বা করে যাতে আপনি রেগে যান। অথবা প্রতিক্রিয়া দেখান। তাই যতটা সম্ভব কম কথা বলুন। আপনার ব্যক্তিগত তথ্য, আনন্দের খবর বা ব্যক্তিগত পরিকল্পনা তাদের সঙ্গে শেয়ার করবেন না। এতে নিজের মানসিক শান্তি অক্ষুণ্ণ থাকবে।

শান্ত থাকুন

তাদের সঙ্গে দেখা হলে যতটা সম্ভব সংযত থাকুন। তাদের উস্কানিতে প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেকে শান্ত রাখুন। তাদের আচরণ বা মন্তব্যে প্রভাবিত না হওয়ার অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন, আপনার প্রতিক্রিয়াই তাদের শক্তি।

ইতিবাচক মানসিকতা বজায় রাখুন

টক্সিক মানুষ সবসময় আপনার ভুল খুঁজে বেড়ায়। তাই তাদের কথায় গুরুত্ব না দিয়ে নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন। ভালো বই পড়ুন, গান শুনুন, প্রকৃতির সান্নিধ্যে যান, প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটান। এই ইতিবাচক অভ্যাসগুলোই আপনাকে মানসিকভাবে শক্ত রাখবে।

নিজের ভালোলাগাকে প্রাধান্য দিন

আপনার সুখের নিয়ন্ত্রক আপনি নিজেই। অন্য কেউ নয়। তাই এমন সব সম্পর্ক বেছে নিন, যেগুলো আপনাকে শান্তি দেয়, অনুপ্রেরণা দেয়। যেখানেই বিষাক্ততা, সেখান থেকেই দূরে সরে যান।

টক্সিক মানুষদের পুরোপুরি এড়িয়ে চলা সবসময় সম্ভব নয়। তবে তাদের প্রভাব থেকে নিজেকে বাঁচানো আপনার হাতেই। নিজেকে ভালোবাসুন, নিজের মনের শান্তিকে অগ্রাধিকার দিন। তাহলেই এই নেতিবাচকতা আপনাকে আর ছুঁতে পারবে না।

ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
ঈদ এলেই রাজধানীর ব্যস্ততা যেন হঠাৎ বদলে যায়। কর্মজীবী মানুষ ছুটি পেলেই ছুটে যান গ্রামের বাড়ি বা প্রিয় গন্তব্যে। রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। আর একই সঙ্গে ফাঁকা হয়ে যায় অনেক বাসাবাড়িও। এই সময়টাতে...
ঈদ মানেই নতুন জামা, সুস্বাদু খাবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে এই আনন্দের বড় একটি সময় কাটে বাড়িতে। অতিথি বা আত্মীয়স্বজনের আনাগোনায় জমে ওঠে ঘর। তখন আপনার ঘরটাই হয়ে উঠবে উৎসবের কেন্দ্র।...
ঈদ মানেই নাড়ির টান। কর্মব্যস্ত শহর ছেড়ে পরিবার-পরিজনের কাছে ফিরে যাওয়ার আনন্দ যেন অন্যরকম। কিন্তু এই আনন্দযাত্রা অনেক সময়ই হয়ে ওঠে ক্লান্তিকর ও ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ভিড়, যানজট, টিকিট সংকট কিংবা...
লালগালিচা, বিশ্বের নামকরা নির্মাতা, আন্তর্জাতিক তারকা আর চলচ্চিত্রের বড় বড় সব নাম—সবকিছু এবার খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। দেশের চলচ্চিত্রের জন্য...
সিনেমার পর্দায় তিনি নায়ক। বাস্তব জীবনে বহু মানুষের কাছে তার পরিচয় আরও আলাদা—বিপদের সময়ে পাশে দাঁড়ানো একজন মানুষ হিসেবে। এবার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড...
স্বামী তাকে ছেড়ে দিয়েছেন। কারণ, তার চেহারা নাকি স্বামীর পছন্দ হয়নি। হাতে নেই টাকা, সামনে নেই নিশ্চিত কোনো ভবিষ্যৎ। এমন অবস্থায় জীবনের মোড় ঘুরিয়ে দিতে সামনে আসে একটি অদ্ভুত...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর