আমেরিকার ভিসা পাওয়া সহজ হবে যে নিয়ম মানলে

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

আমেরিকা, অনেকের কাছেই এক স্বপ্নের দেশ। কেউ যেতে চান পড়াশোনার জন্য, কেউবা কাজের তাগিদে। আবার অনেকে পরিকল্পনা থাকে ঘোরাঘুরির। তবে যে কারণেই যেতে চান না কেন, প্রথম চ্যালেঞ্জটাই হলো ভিসা পাওয়া। অনেকে আবেদন করেন, কিন্তু নানা কারণে প্রত্যাখ্যাত হন। তবে কিছু নিয়ম মেনে চললে এই চ্যালেঞ্জ অনেকটাই সহজ হয়ে যায়। জেনে নিন, কীভাবে প্রস্তুতি নিলে আমেরিকার ভিসা পাওয়া সম্ভব।

প্রোফাইল পরিষ্কার ও বাস্তবসম্মত হওয়া জরুরি

ভিসা আবেদনপত্রে দেওয়া সব তথ্য যেন সত্য ও সম্পূর্ণ হয়, এই দিকটিতে নজর দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা, চাকরি বা ব্যবসার তথ্য, সবই যেন ঠিক থাকে। কোনো ভুল বা অসত্য তথ্য ধরা পড়লে আবেদন বাতিল হতে পারে। তাই প্রতিটি তথ্য যাচাই করে ফর্ম পূরণ করুন।

প্রস্তুত রাখুন প্রয়োজনীয় কাগজপত্র

ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, আয়ের উৎস, শিক্ষাগত সনদপত্র, চাকরির লেটার বা ব্যবসায়িক নথি সব সময় হাতে রাখুন। বিশেষ করে আর্থিক সক্ষমতা প্রমাণের জন্য ব্যাংক স্টেটমেন্ট বা আয় সম্পর্কিত তথ্য খুবই জরুরি। আপনি দেশে ফিরে আসবেন, তার প্রমাণ হিসেবে এগুলো দেখা হয়।

সাক্ষাৎকারে মনোযোগী হোন

ভিসা প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সাক্ষাৎকার। এই সময় ভিসা অফিসার আপনার উদ্দেশ্য, ভ্রমণের কারণ এবং দেশে ফিরে আসার নিশ্চয়তা সম্পর্কে জানতে চাইবেন। তাই কথা বলার সময় সংক্ষিপ্ত, স্বচ্ছন্দ ও আত্মবিশ্বাসী থাকুন। খুব বেশি কথা আপনার ভিসা না পাওয়ার কারণ হতে পারে।

উদ্দেশ্য জানান স্পষ্টভাবে

আপনি কেন আমেরিকা যেতে চান, সেটি স্পষ্টভাবে জানাতে হবে। কেউ ভ্রমণের উদ্দেশ্যে, কেউ আবার পড়াশোনা, সাংবাদিকতা বা স্বেচ্ছাসেবী (ভলান্টারি) কাজের জন্য যেতে পারেন। তবে যেভাবেই যান না কেন, সংশ্লিষ্ট নথিপত্র যেন আপনার কথার সঙ্গে মেলে। উদাহরণস্বরূপ, কেউ যদি বিশ্বকাপ কাভার করতে যান, তাহলে সাংবাদিকতার প্রমাণপত্র থাকা জরুরি। আবার কেউ যদি পড়াশোনার জন্য আবেদন করেন, তাহলে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি–নিশ্চয়তার কাগজ ও ফি প্রদানের প্রমাণ দেখাতে হবে।

দেশে ফিরে আসবেন, প্রমাণ দিন

আমেরিকান ভিসার ক্ষেত্রে দেখাতে হয় যে, আপনি নিজের খরচ মেটাতে সক্ষম এবং দেশে ফিরে আসবেন। ব্যাংক ব্যালান্স, স্যালারি স্লিপ বা ব্যবসার আয়–সম্পর্কিত প্রমাণ গুরুত্বপূর্ণ হলেও আরও জরুরি হলো এমন নথি। যা প্রমাণ করবে যে আপনার দেশে ফেরার যথেষ্ট কারণ আছে। যেমন স্থায়ী চাকরি, পারিবারিক দায়িত্ব বা সম্পত্তি।

ভ্রমণ ইতিহাস হাইলাইট করুন

আগে যদি অন্য দেশে ভিসা পেয়ে থাকেন বা বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা থাকে, তা আবেদনপত্রে উল্লেখ করুন। এটি প্রমাণ করে যে, আপনি নিয়ম মেনে ভ্রমণ করেছেন এবং দেশে ফিরেছেন। যা ভিসা অফিসারের কাছে ইতিবাচক ইঙ্গিত দেয়।

আবেদনের সময় ও প্রস্তুতি

ভিসা আবেদনের আগে যথেষ্ট সময় নিয়ে প্রস্তুতি নিন। অনলাইন ফর্ম পূরণ বা সাক্ষাৎকারের সময় নেওয়ার আগে সব কাগজপত্র গুছিয়ে রাখুন। এতে চাপ কমবে এবং আত্মবিশ্বাস বাড়বে। সাক্ষাৎকারের দিনে পোশাক হোক পরিষ্কার, পরিপাটি ও প্রফেশনাল।

আমেরিকার ভিসা পাওয়া কঠিন হলেও, নিয়ম মেনে ও সততার সঙ্গে আবেদন করলে সফলতা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক প্রস্তুতি, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা।

তথ্যসূত্র: রাজু মহাজন, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন আইনজীবী

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর