নতুন নিয়মে শ্রীলঙ্কা ভ্রমণ কি আরও কঠিন হচ্ছে?

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৭:১৫ পিএম

শ্রীলঙ্কায় ভ্রমণে যেতে এখন বাংলাদেশি পর্যটকদের নিতে হবে আগাম ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ বা ইটিএ। তবে এই ইটিএ নেওয়ার নিয়মটি নতুন নয়। ২০১২ সাল থেকে এই সিস্টেম চালু রয়েছে। এতদিন পর্যটকরা শ্রীলঙ্কার বিমানবন্দরে পৌঁছেও (অন-অ্যারাইভাল ইটিএ) নির্দিষ্ট ফি জমা দিয়ে ভিসা সুবিধা পেতেন।

চলতি বছরের ১৫ অক্টোবর শ্রীলঙ্কা সরকার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এখন থেকে পর্যটকরা আগে থেকেই ইটিএ অনুমোদন নিতে বাধ্য। ফলে ভ্রমণের সময় বিমানবন্দরে পৌঁছানোর পর অন-অ্যারাইভাল ইটিএ নেওয়ার সুযোগ আর নেই।

নতুন নিয়ম কতটা কঠিন হচ্ছে ভ্রমণ

শ্রীলঙ্কা সরকার বলছে, এই নতুন নিয়মের উদ্দেশ্য হলো ভ্রমণ প্রক্রিয়া সহজতর করা। দীর্ঘ লাইন ও বিলম্ব এড়ানো এবং পর্যটকদের জন্য আরও সুবিধাজনক অভিজ্ঞতা নিশ্চিত করা। ফলে নতুন এই নিয়ম বাংলাদেশি পর্যটকদের জন্য মোটেই কঠিন হচ্ছে না, উল্টো সহজ হচ্ছে। কারণ বিমানবন্দরে গিয়ে আপনাকে আবার লাইনে দাড়িয়ে থাকতে হবে না। শ্রীলঙ্কা সরকার আশা করছে যে এই পরিবর্তন পর্যটন খাতের উন্নয়নে সহায়ক হবে।

কীভাবে নেবেন এই ইটিএ

আপনি শ্রীলঙ্কায় ভ্রমণের পরিকল্পনা করলে, ভ্রমণের আগে eta.gov.lk/slvisa ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ইটিএ আবেদন করতে হবে। এই আবেদন প্রক্রিয়া সহজ এবং দ্রুত সম্পন্ন হয়। অনলাইনে অনুমোদিত ইটিএ পেলে, বিমানবন্দরে পৌঁছানোর সময় কোনো সমস্যা হবে না।

কোন দেশগুলোর জন্য ফি মওকুফ?

শ্রীলঙ্কা সরকার কিছু দেশের নাগরিকদের জন্য ইটিএ ফি মওকুফ করেছে। এই দেশের মধ্যে রয়েছে সিঙ্গাপুর, মালদ্বীপ, সেশেলস, চীন, ভারত, রাশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং জাপান। এই দেশগুলোর নাগরিকরা পর্যটন উদ্দেশ্যে ইটিএ ফি ছাড়াই আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশিদের জন্য এই ফি ২০ ডলার। অনলাইনে ইটিএ ফর্ম পূরণ করে এই ফি পরিশোধ করা যাবে।

বাংলাদেশি নাগরিকদের জন্য তথ্য

বাংলাদেশি নাগরিকদের জন্য আগাম ইটিএ নেওয়া বাধ্যতামূলক। তবে তার জন্য আপনাকে কোনো শ্রীলঙ্কান দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। সবকিছু করতে পারবেন অনলাইনে।

শ্রীলঙ্কায় ভ্রমণের জন্য ইটিএ নেওয়া নতুন নিয়ম নয়, তবে ১৫ অক্টোবর থেকে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই পরিবর্তন ভ্রমণকারীদের জন্য আরও সুবিধাজনক অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর