ডিওর পোশাকে নাতাশা পুনাওয়ালার ভ্যালেন্তিনো লুক

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম

বিলাসবহুল ফ্যাশনের নাম উঠলেই নাতাশা পুনাওয়ালার কথা না বললেই নয়। এবারও তিনি নজর কাড়লেন নতুন এক সাজে, ডিওরের সাদা শার্টের সঙ্গে ভ্যালেন্তিনোর কালো ভেলভেট প্যান্ট। আকর্ষণীয় এই লুক যেন আধুনিক পাওয়ার ড্রেসিংয়ের এক নিখুঁত উদাহরণ।

সাদা শার্ট মানেই অফিস মিটিংয়ের সাজ। এই ধারা থেকে বেরিয়ে এসে নাতাশা পরেছিলেন ডিওরের বিশেষ এক শার্ট। গলার অংশে ছিল নকশা এবং একপাশে হাতার অংশ নেমে এসে তৈরি করেছে অফ-শোল্ডার ইফেক্ট। সামনের দিকে ছিল একটানা জিপ ডিটেইল। যা পোশাকটিকে দিয়েছে একেবারে নতুন ও আধুনিক আভা। এক কথায়, এটি ছিল এক নিখাদ ‘ডিওর মুহূর্ত’।

শার্টটির সঙ্গে তিনি পরেছিলেন কালো ভেলভেট ফ্লেয়ার্ড ট্রাউজার, ভ্যালেন্তিনোর নকশায়। মোলায়েম ভেলভেট কাপড়টি পোশাকে এনেছে রাজকীয়তা। ঠিকঠাক মাপ আর নিখুঁত কাটে তৈরি এই প্যান্ট যেন বিলাসের সঙ্গে স্বাচ্ছন্দ্যের অনবদ্য মিলন ঘটিয়েছে।

নাতাশা সব সময়ই জানেন কখন কতটুকু হওয়া উচিত। অতিরিক্ত গয়না বা উজ্জ্বল সাজ না করে হাতে নিয়েছিলেন শুধু চিকন কালো ক্লাচ। মেকআপ ছিল হালকা, প্রাকৃতিক রঙে। চুল খোলা রেখেছিলেন ঢেউখেলানোভাবে, যেন সহজ ভাবেই ফুটে ওঠে আত্মবিশ্বাসী সৌন্দর্য।

এর আগেও লন্ডনে ‘শ্যাপারেলি’র স্প্রিং ২০২৫ রেডি-টু-ওয়্যার কালেকশনের পোশাকে দারুণ আলোচিত হয়েছিলেন নাতাশা। ড্যানিয়েল রোজবেরির নকশায় তৈরি সেই পোশাকটি ছিল ভাস্কর্যধর্মী লাল সৃষ্টিতে ভরপুর, বোল্ড এবং কল্পনাপ্রবণ।

নিচের দিকে বিশাল কোকুন-আকৃতি, আর ভেতরে সংযত মিনি ড্রেস। দুটোর মেলবন্ধনে যেন তৈরি হয়েছিল শিল্প আর ফ্যাশনের অসাধারণ সংযোগ। উজ্জ্বল লালের ছোঁয়া, অতিরিক্ত ভাঁজ আর প্রশস্ত কলার পুরো লুকটিকে করে তুলেছিল অন্য জগতের মতো এক নাটকীয় অভিব্যক্তি।

একই সঙ্গে ডিওরের পরিপাটি শার্ট আর ভ্যালেন্তিনোর নরম ভেলভেটের এই জুটি প্রমাণ করেছে, নাতাশা পুনাওয়ালার কাছে ফ্যাশন মানে কেবল সাজ নয়, আত্মবিশ্বাসের এক নীরব শক্তি।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (২৪ অক্টোবর) ঘোষিত এই দলে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলের ডাক পেয়েছেন তরুণ...
চাঁদপুরের বাগাদী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
নানা শর্তের বেড়াজালে, বাংলাদেশ ব্যাংকের প্রণোদনার ঋণে আগ্রহ কম অনেক উদ্যোক্তার। ৬০ হাজার কোটি টাকার প্যাকেজে, পাঁচ মাসে বিতরণ হয়েছে ১২ হাজার কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে আলোচিত বন্ধ শিল্প কারখানা ও...
লোডিং...

এলাকার খবর