মামদানির হাতে রুপার আংটি, নিছক ফ্যাশন নাকি কোনো বার্তা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১০:২৬ এএম

নিউইয়র্ক সিটির নতুন তরুণ মেয়র জোহরান মামদানি এখন এক নামেই আলোচনায়। রাজনীতি থেকে ফ্যাশন, যেদিক থেকেই দেখি না কেন, তিনি ব্যতিক্রম। মাত্র ত্রিশের ঘরে বয়স। কিন্তু তাঁর সহজ-সরল পোশাক আর চিন্তাশীল উপস্থিতি যেন রাজনীতির গম্ভীর চেহারাটাকে অন্যরকম করে তুলেছে।

ঝলমলে টাই বা ভারী স্যুট নয়, মামদানিকে দেখা যায় সাদা বা হালকা রঙের বাটন-ডাউন শার্টে, স্ট্রিটওয়্যারের প্রভাব থাকা পোশাকে। তবে তাঁর সাজে একটা বিষয় সব সময় একই থাকে, তা হলো দুটি হাতেই থাকে চকচকে রুপার আংটি।

এই আংটিগুলো এখন তাঁর পরিচয়ের অংশ হয়ে উঠেছে। নির্বাচনী প্রচারসভায়, জনতার ভিড়ে কিংবা মঞ্চের সামনে, যেখানেই যান, তাঁর আঙুলে ঝলমল করে এই আংটিগুলো।

দ্য নিউইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ‘এটাই আমি। মেয়র হওয়ার আগেও আমি এমনই ছিলাম। আর মেয়র হওয়ার পরও এমনই থাকব।’

যেখানেই যান তাঁর আঙুলে ঝলমল করে রুপার এই আংটিগুলো। ছবি: এক্স হ্যান্ডেল থেকে

এই কথার ভেতরেই যেন লুকিয়ে আছে, বাস্তব মানুষ হয়ে ওঠাই তাঁর পরিচয়। প্রতিবেদনে আরও জানা যায়, ২০১৩ সালে তাঁর দাদার মৃত্যুর পর তিনি আংটি পরা শুরু করেন। সেটাই ছিল প্রিয়জনকে স্মরণে রাখার এক নিঃশব্দ উপায়।

ডান হাতের তর্জনিতে থাকা রুপার আংটিটি তাঁর পিতৃ দাদার থেকে পাওয়া উত্তরাধিকার। দাদা ২০০৭ সালে সিরিয়া ভ্রমণে গিয়েছিলেন, সেখান থেকেই আনা এই আংটি। ডান হাতের আরেকটি আংটি এসেছে তাঁর স্ত্রী, শিল্পী রামা দুওয়াজির কাছ থেকে, টিউনিসিয়া সফরের সময় কেনা। আর বাম হাতের অনামিকায় আছে সাদাসিধে এক বিয়ের আংটি।

রাজনীতির মঞ্চে পোশাক বা চেহারা যে বার্তা দেয়, তা অনেক সময় বক্তৃতার থেকেও বেশি শক্তিশালী। স্টাইল বিশ্লেষকদের মতে, মামদানির এই আংটিগুলো তাঁর রাজনৈতিক অবস্থানেরই প্রতীক। তাঁর সহজ কাটিংয়ের জামাকাপড়, অনাড়ম্বর সাজ আর রুপার আংটিগুলো যেন তাঁকে আলাদা করে রেখেছে প্রচলিত করপোরেট রাজনীতিকদের কাঠামোবদ্ধ, কড়া সাজ থেকে।

রাজনীতি যেখানে প্রায়ই দূরের ও অপ্রাপ্য মনে হয়। মামদানির সহজ-সরল চেহারা যেন সেখানে মানুষকে একটু কাছে টেনে নেয়। এই আংটিগুলো তাই শুধু অলঙ্কার নয়, একটি বার্তা। যে ক্ষমতার ভেতরেও ভালোবাসা, সম্পর্ক আর শিকড়ের টান টিকে থাকে।

ভারতীয় বংশোদ্ভূত এই নেতা নিজেকে গর্বের সঙ্গে ‘ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট’ হিসেবে পরিচয় দেন। ইতিহাস গড়েছেন তিনিই, এক শতাব্দীর মধ্যে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম এবং সবচেয়ে তরুণ মেয়র হিসেবে।

বিজয় বক্তৃতায় তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ট্যাক্স ফাঁকির সুযোগ নেওয়া’র তীব্র সমালোচনা করে বলেন, ‘আমি এই শহরটিকে আবারও ন্যায় ও সমতার প্রতীক হিসেবে গড়ে তুলব।’

জোহরান মামদানির আংটিগুলো তাই কেবল সাজগোজের অংশ নয়। প্রতিটি আংটিতে লুকিয়ে আছে তাঁর উত্তরাধিকার, ভালোবাসা, বিশ্বাস আর সংগ্রামের ইতিহাস। একজন তরুণ নেতার নীরব কিন্তু দৃঢ় পরিচয়ের প্রতিচ্ছবি।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর