কনসার্টের ক্যামেরায় ধরা পড়ল হুমা-রাচিতের আলিঙ্গন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি ও অভিনয় প্রশিক্ষক রাচিত সিংকে নিয়ে জল্পনা অনেকদিন ধরেই। কয়েক মাস ধরে বিভিন্ন সময়ে দু’জনকে একসঙ্গে দেখা গেলেও—প্রেম, এমনকি বাগদান নিয়েও আনুষ্ঠানিকভাবে কেউ কিছুই বলেননি। তবে সম্পর্ক নিয়ে নীরব থাকলেও তাদের প্রকাশ্যে আচরণ যেন অন্য ইঙ্গিত দিচ্ছে।

সম্প্রতি হিমেশ রেশামিয়ার কনসার্টে দু’জনকে পাশাপাশি দাঁড়িয়ে গান উপভোগ করতে দেখা যায়। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, রাচিত হুমাকে জড়িয়ে ধরে মাথায় চুম্বন করছেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, হুমা ক্যামেরা চালু আছে বলে রাচিতকে সতর্ক করছেন; সতর্কবার্তা শুনে রাচিত দ্রুত হাত সরিয়ে এক পা পিছিয়ে যান। মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কনসার্টের সময় হুমা–রাচিতের সঙ্গে ছিলেন মুনাওয়ার ফারুকি ও তার স্ত্রী মেহজাবিন কোটওয়ালাও।

এর আগে মাই গ্ল্যাম ফেস্টে প্রথমবার প্রকাশ্যে একই ফ্রেমে ধরা দেন দুই তারকা। সেখানেও একে অপরকে চুম্বন করতে দেখা যায়। এ দৃশ্য সামনে আসতেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনাও নতুন করে তীব্র হয়।

অন্যদিকে, হুমা নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্টের কয়েকটি ক্লিপ শেয়ার করেছেন, যেখানে ‘হুক্কা বার’ গানে তাকে নাচতে দেখা যায়।
কাজের দিক থেকে হুমাকে সম্প্রতি দেখা গেছে ‘দিল্লি ক্রাইম ৩’ এবং ‘মহারানি ৪’-এ। অন্যদিকে, রাচিত সিং বলিউডের জনপ্রিয় অভিনয় প্রশিক্ষকদের একজন, যিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন তারকার সঙ্গে কাজ করছেন।

সূত্র: দ্য ওয়াল, এনডিটিভি

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর