গোপালগঞ্জের ওপর দিয়ে বাড়ি পৌঁছাতে পারব না, আমাকে নাকি গুম করা হবে: পপি

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি আবারও শিরোনামে এলেন পারিবারিক দ্বন্দ্বকে ঘিরে। তিনি অভিযোগ তুলেছেন, দীর্ঘদিন ধরে তাঁর চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী তাকে হত্যার হুমকি দিচ্ছেন। পপি জানালেন, নিজের নিরাপত্তা নিয়ে তিনি গভীর উদ্বেগে রয়েছেন।

শনিবার সন্ধ্যায় ইনডিপেনডেন্ট ডিজিটালকে পপি জানান, বছরখানেক ধরে চলা এই ভয়-ভীতি সম্প্রতি এতটাই বেড়েছে যে নিকট আত্মীয়ের মৃত্যুসংবাদ শুনেও তিনি বাড়ি যেতে পারছেন না। ১৯ নভেম্বর তাঁর বড় চাচা কবির হোসেন মারা গেলে খুলনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পপি। কিন্তু বিষয়টি জানতে পেরে তারেক ফোন করে জানান, সেখানে গেলে তাকে মেরে ফেলা হবে।

পপি বলেন, ‘নিজের নিরাপত্তার কথা ভেবে যেতে পারিনি। আমাকে বলা হয়, আমি খুলনায় গেলে আমাকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে, গুম করা হবে। আমি নাকি গোপালগঞ্জের ওপর দিয়ে বাড়ি (খুলনা) পৌঁছাতে পারব না। গোপালগঞ্জ হলো তারেকের গ্রামের বাড়ি।’

জানান, ২০০৭ সালে চাচা কবির হোসেনের কাছ থেকে পপি তাদের জমিদার বাড়ির কিছু জমি কিনেছেন। দলিল থাকা সত্ত্বেও জমির দখল পাচ্ছেন না। তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক জমি দখল করে রেখেছেন। জমি ভোগ করতে গেলে নানা ভয় দেখানো হয়।

পপি বলেন, ‘আগের সরকারে আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতাকে ব্যবহার করে আমাকে হয়রানি করা হয়েছে। সরকার পরিবর্তনের পর এখন বিএনপির সঙ্গে সখ্য গড়ে তারেক একই হুমকি দিচ্ছে। সে স্পষ্টভাবে বলেছেন, খুলনায় গেলে জীবিত ফিরতে পারব না।’

অভিযোগের সত্যতা জানতে তারেকের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় শুনে রং নম্বর বলে ফোনটি কেটে দেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে পপির অন্য চাচা মিয়া বাবুল হোসেন তারেকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিলেন। পপি নিজেও তারেকের বিরুদ্ধে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছিলেন।

পপি আরও বলেন, ‌‘এই তারেক লজিং থাকতেন। মুক্তাকে বিয়ে করে এখন পুরো জমিদার বাড়ি দখল করার চেষ্টা করছে। অথচ আমি জমিদার বাড়ির মেয়ে। চাচার কাছ থেকে বাড়তি জমি কিনে সেটাও ভোগদখল করতে পারি না। জামিদারের ছেলে আমার ছোট চাচাকেও তিনি বাড়িতে পা দিতে দেয় না।’

 

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর