সেনাপ্রধান আসিম মুনিরকে মানসিক ভারসাম্যহীন বললেন ইমরান খান

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করেছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, মুনিরের নীতিই দেশটিকে সন্ত্রাস ও সাংবিধানিক সংকটে ঠেলে দিয়েছে।

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করেছেন দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত ২ ডিসেম্বর সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ইমরান খান অভিযোগ করেন, আসিম মুনিরের নৈতিক দেউলিয়াপনা পাকিস্তানের সংবিধান ও আইনের শাসনকে সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তাঁর বিভিন্ন নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

ইমরান আরও লেখেন, মুনিরের নির্দেশে তাকে ও তার স্ত্রী বুশরা বিবিকে বানোয়াট মামলায় কারারুদ্ধ করা হয়েছে। প্রচণ্ড মানসিক নির্যাতন করা হয়েছে বলেও দাবি করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই প্রতিষ্ঠাতা। 

সেনাপ্রধানের সমালোচনা করে তিনি বলেন, ‘পাকিস্তানকে নিয়ে আসিম মুনিরের কোনো চিন্তা নেই। কেবল পশ্চিমা শক্তিদের খুশি করতে তিনি এগুলো করছেন। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন। যেন আন্তর্জাতিক অঙ্গনে তাকে মুজাহিদ হিসেবে দেখা হয়।’

ইমরান খান আরও বলেন, ‘মুনির প্রথমে আফগানদের হুমকি দিয়েছেন। তারপর পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বের করে দিয়েছেন এবং ড্রোন হামলা চালিয়েছেন। যার পরিণতি হিসেবে এখন সন্ত্রাসবাদের উস্ফলন দেখা যাচ্ছে।’

মানসিক নির্যাতনের বিষয়ে ইমরান বলেন, ‘আমাকে সম্পূর্ণ নির্জন কারাগারে রাখা হয়েছে। এমন এক সেলে আটকে রাখা হয়েছে যেখানে গত চার সপ্তাহে একজন মানুষের সঙ্গেও আমার কথা হয়নি। বাইরের জগত থেকে আমাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।’

এর আগের দিন বোন উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করেন। ওই সময় উজমাকে ইমরান জানান, কারাগারে মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি।  

 

ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
বালুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে—এমন একটি দাবি সংবলিত বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘রিপাবলিক অব বালুচিস্তান’ (বালুচিস্তান প্রজাতন্ত্র) নামে ভাইরাল ওই...
মানুষের প্রত্যাশা পুরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি...
রাজধানীতে অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চালু হবে নতুন ট্রাফিক লাইট ও দূষণবিরোধী ব্যবস্থা।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর