জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি।

সিইসি জানান, ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিলের শেষ দিন ১১ জানুয়ারি ও নিষ্পত্তি ১২-১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি।

প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি বলেন, ‘মানসম্মত নির্বাচনের অনুপস্থিতি গণতন্ত্রকে কলুষিত করেছে। আগামী নির্বাচন বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আমাদের অঙ্গীকার। দৃঢ় বিশ্বাস আপনারাও একই প্রত্যাশা ধারণ করেন। প্রায় ৪৫ লাখ ভোটারকে তালিকায় যুক্ত ও ২১ লাখ মৃতকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আইন সংশোধন করে ভোটার হওয়ার যোগ্যতার তারিখ ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এতে তরুণরা ভোট দিতে পারছেন।’

সিইসি বলেন, ‘বিভিন্ন কারণে নির্বাচন অনন্য ও গুরুত্বপূর্ণ। এবার নির্বাচন ও গণভোট একই দিনে হবে, এটা নতুন অভিজ্ঞতা। এই নির্বাচন ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ। ভোটাধিকার প্রয়োগ করতে তিনি আহ্বান জানান। বলেন, নিরাপদ ও উৎসবমুখর করতে সব আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। সকলকে নিয়ে ভোট দিতে আসুন। আশা করি আপনাদের অংশগ্রহণে ভোট উৎসবে পরিণত হবে। বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়। এআই (AI) ব্যবহার করে হেয় ও বিদ্বেষমূলক প্রচারণা নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। এসব রুখে দেওয়া হবে। অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ।’

প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আচরণবিধি মেনে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করি। ভোটারদের আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য।’

‘জনরায়ের প্রতিফলন ঘটলে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব তা প্রমাণিত হয়েছে ১২ ফেব্রুয়ারি। ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা ১৪/১৮/২৪ সালে জাতি দেখেছে।’–আজ রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি...
বাংলাদেশের জাতীয় নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। কিছু অসংগতি ছাড়া নির্বাচন প্রক্রিয়া ও গ্রহণযোগ্যতা নিয়েও সন্তুষ্ট ইইউ। মঙ্গলবার...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। জমা দেওয়া মনোনয়নপত্রগুলোর যাচাই-বাছাইয়ের কার্যক্রম বুধবার থেকে শুরু হয়েছে। আগামীকাল পর্যন্ত চলবে এই...
শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে বিজয়ী নবনির্বাচিত দুই এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আজ রোববার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের কক্ষে এই শপথ অনুষ্ঠান হয়।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর