মেসির সফরে সল্টলেক রণক্ষেত্র, ফিরে গেলেন শাহরুখ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম

ফুটবল তারকা লিওনেল মেসির সফরকে কেন্দ্র করে কলকাতায় এসেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সল্টলেকের স্টেডিয়ামে একসঙ্গে উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন কিং খান। তবে সেখানকার বেসামাল পরিস্থিতি বদলে দিয়েছে পরিকল্পনা! ছোট ছেলে আব্রামের সঙ্গে মেসির দেখা করালেন, ছবিও তুললেন। কিন্তু সেই স্টেডিয়ামে এলেন না শাহরুখ। হোটেল থেকেই মুম্বাইয়ে ফিরে গেলেন তিনি। 

শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাত থেকেই সল্টলেক স্টেডিয়ামের ফটকে বাড়তে থাকে দর্শকের ভীড়। কিন্তু অভিযোগ উঠে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও ‘ফুটবলের রাজপুত্র’কে একঝলক দেখার সুযোগ পাননি অগণিত অনুরাগী। ফলে রাগে-ক্ষোভে-দুঃখে স্টেডিয়ামে আছড়ে পড়েন বিক্ষুব্ধ দর্শকরা। সব মিলিয়ে, পরিস্থিতি একেবারে রণক্ষেত্র! এ অবস্থায় শাহরুখ খানের নিরাপত্তাও বাড়ানো হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) মাঝরাতে ছেলে আব্রামকে নিয়ে কলকাতায় পা রাখেন কিং খান। কথা ছিল, মেসির সফরের পুরোভাগে তিনিও থাকবেন। কিন্তু হোটেল থেকে ভার্চুয়ালি নিজের ৭০ ফুটের ভাস্কর্য উন্মোচনের পর মেসি যখন স্টেডিয়ামে পা রাখেন, তার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভে উন্মত্ত হয়ে পড়েন দর্শকরা। ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন তাঁরা। কান্নাভেজা চোখে তাঁদের অভিযোগ, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে কাছ থেকে দেখার স্বপ্ন পূরণ হয়নি।

 এ পরিস্থিতিতে শাহরুখ কিংবা আব্রামকে স্টেডিয়ামে দেখা যায়নি। সংশ্লিষ্ট সূত্রে একাধিক ভারতীয় গণমাধ্যম জানায়, স্টেডিয়ামে বিশৃঙ্খলা সৃষ্টি হতেই কড়া নিরাপত্তায় শাহরুখকে বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়। সেখান থেকেই সোজা মুম্বাইয়ের উদ্দেশে রওনা হন তিনি।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর