নতুন ‘স্পাইডার ম্যান’র শুটিং সম্পন্ন, মুক্তি কবে?

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ এএম

জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘স্পাইডার ম্যান’র নতুন কিস্তি ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র শুটিং সম্পন্ন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সামাজিকমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা ডেসটিন ড্যানিয়েল ক্রেটন।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সমারস। সব ঠিক থাকলে, আগামী বছর ৩১ জুলাই মুক্তি পাবে এই কিস্তি।

এদিকে, ইনস্টাগ্রামে সিনেমাটির শুটিং সম্পন্নের কথা জানিয়ে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মাতা ক্রেটন। প্রধান অভিনেতা টম হল্যান্ডের কাজের প্রতি একাগ্রতা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘পর্দার ভেতরে ও বাইরে তোমার উদার নেতৃত্ব এবং কাজের প্রতি নিষ্ঠার জন্য ধন্যবাদ। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি এবং বিশ্বকে বড়পর্দায় তোমাদের এই দুর্দান্ত কাজ দেখানোর জন্য তর সইছে না।’

ক্রেটন আরও জানান, তাঁর ক্যারিয়ারে সবচেয়ে বড় এবং ফলপ্রসূ কাজ হতে যাচ্ছে স্পাইডার ম্যান’র এই ছবি। যেখানে বড় চমক হিসেবে থাকছেন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘হাল্ক’খ্যাত মার্ক রাফালো। এ ছাড়াও ‘দ্য পানিশার’ চরিত্রে জন বার্নথাল এবং ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’র স্করপিয়ন ভূমিকায় থাকবেন মাইকেল মান্ডো।

এমনকি এই সিনেমায় ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা স্যাডি সিঙ্কও যুক্ত হয়েছেন। এমজে ও নেড চরিত্রে ফিরেছেন জেনডায়া ও জেকব বাটালন।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর