বলিউডে কার সঙ্গে কফি খেতে চান শ্রদ্ধা?

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ এএম

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এখনও অবিবাহিত। যদিও তাঁর প্রেমজীবন নিয়ে আলোচনা কম নেই। তাঁর সঙ্গে কফির কাপে চুমুক দিতে এক কথায় রাজি হাজারও পুরুষ। কিন্তু জানেন কি বলিউডের কোন নায়কের সঙ্গে কফি খেতে চান তিনি?

টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সূত্র ধরেই নিজ মুখে শ্রদ্ধা জানালেন, কে তাঁর প্রিয় মানুষ? কার সঙ্গে কফি খেতে চান তিনি?   

সম্প্রতি কৌন বানেগা ক্রোড়পতির এক প্রতিযোগী অমিতাভ বচ্চনের কাছে নিজের মনের ইচ্ছে প্রকাশ করেন। তিনি নাকি শ্রদ্ধা কাপুরের অনেক বড় ভক্ত এবং তাঁকে কফি ডেটে নিয়ে যেতে চান। অমিতাভকে বলেন, ‘আমার মতো পাগল আর কোনো ভক্ত তাঁর আর আছে বলে মনে হয় না। হয়তো ছোট মুখে বড় কথা শোনাবে, তবু বলছি, আমি শ্রদ্ধাকে একবার কফি ডেটে নিয়ে যেতে চাই।’

শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত

এ সময় অমিতাভ জানতে চান, অভিনেত্রীর বাবা কে তা তিনি জানেন কিনা! উত্তরে সেই যুবক বলেন, হ্যাঁ, তিনি জানেন শক্তি কাপুর, যিনি বলিউডে ‘ক্রাইমমাস্টার গোগো’ নামে পরিচিত! এ কথা শুনে অমিতাভ হাসেন! তারপর শ্রদ্ধাকে অনুরোধ করেন যে, শ্রদ্ধা যদি সত্যিই প্রোগ্রামটি দেখে থাকেন, তবে যুবকের প্রস্তাবটি যেন বিবেচনা করেন। 

অনুষ্ঠানের সেই ভিডিও ক্লিপটি ইনস্টাগ্রামে প্রকাশিত হয়েছে। আর তা নজর এড়ায়নি শ্রদ্ধার। তিনিও পাল্টা কফি খাওয়ার আবদার করে বসলেন অমিতাভের কাছে। নায়িকা বলেন, ‘স্যার, যেহেতু আমি আপনার সবচেয়ে বড় ভক্ত, সবার আগে আপনি আমার সাথে কফি পান করতে হবে।’

যোগ করে অভিনেত্রী আরও বলেন, ‘আপনি সবকিছুর মধ্যে আভিজাত্য যোগ করেন, সেটাকে মর্যাদাপূর্ণ ও সুন্দর করে তোলেন। বিশ্বের সেরা হোস্ট আপনি।’

প্রসঙ্গত, বলিউডের ‘আশিকী গার্ল’ হিসেবে পরিচিত শ্রদ্ধা কাপুর। তবে অনেকেই জানেন না যে, শক্তি কাপুর কন্যার অভিনয় জীবন শুরু ২০১০ সালে ‘তিন পাত্তি’ সিনেমার মধ্যদিয়ে। যেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছিলেন এই অভিনেত্রী।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর