মাথার খুলি খুলে রাখা হুজাইফা শ্বাস নিচ্ছে কৃত্রিমভাবে, ঢাকার হাসপাতালে চলছে চিকিৎসা 

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনো সংকটাপন্ন। তার মাথার খুলি খুলে রাখা হয়েছে। সে শ্বাস নিচ্ছে কৃত্রিমভাবে। 

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনো সংকটাপন্ন। তার মাথার খুলি খুলে রাখা হয়েছে। সে শ্বাস নিচ্ছে কৃত্রিমভাবে। 

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিনস) হাসপাতালে রাত সাড়ে ১০টার কিছু পর ভর্তি করা হয়। শিশুটিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

সংশ্লিষ্টরা জানান, গুলিবিদ্ধ হুজাইফাকে মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দ্রুত আপারেশন করা হয়। গুলির কারণে তার মস্তিষ্কের একপাশে চাপ অনেক বেড়ে যায়। মস্তিষ্কের চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা হিসেবে তার মাথার খুলির ডান পাশ অপারেশন করে খুলে রাখা হয়েছে।

শিশু হুজাইফা আফনান। ফাইল ছবিমঙ্গলবার বেলা ১১টার দিকে নিউরোসার্জন, নিউরোলজিস্ট, শিশু বিশেষজ্ঞ, ভাস্কুলার সার্জন, আইসিইউ স্পেশালিস্ট, এনেস্থিশিওলজিস্টসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড করা হয়। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় শিশুটিকে নিনসে শিফিট করার। তাদের সিদ্ধান্তের ভিত্তিতে গুলিবিদ্ধ হুজাইফাকে নিনসে আনা হয়।

হুমায়ুন কবীর হিমু জানান, বর্তমানে হুজাইফার জ্ঞানের মাত্রা ১৫-র মধ্যে ৭। মানে তার অবস্থা সংকটাপন্ন। মেকানিক্যাল ভেন্টিলেশন মানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। শিশুটি চিকিৎসায় নিনস প্রস্তুত আছে। তার চিকিৎসায় যেকোনো ব্যবস্থা নিতে নিনস প্রস্তুত।

উল্লেখ্য, গত রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা গুলিবিদ্ধ হয়। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. ইউসুফ (৪৪) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথা জানানো...
এক বছর আগে মাইলস্টোন স্কুলের যে ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে সেই ভবনটির কিছু নির্মাণক্রুটি ছিল। আর পাইলটের উড্ডয়ন ত্রুটি ও তাঁর তদারকি কর্মকর্তার...
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে জানানো হয়েছে, জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত ও ৫৬১ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বেপরোয়া...
রোদ, বৃষ্টি, ঝড় কিংবা বৈরী আবহাওয়া—কোনো প্রতিকূলতাই সীমান্তে দায়িত্ব পালন থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বিরত রাখতে পারছে না। দেশের দুর্গম সীমান্ত এলাকায় দিন-রাত টহল ও নজরদারি জোরদার...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর