চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার পরিবার

টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নয় বছর বয়সী শিশু হুজাইফা আফনান গুরুতর আহত হয়েছেন। ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি হলেও পরিবার দীর্ঘ চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। সীমান্ত এলাকায় চলমান সংঘাতের কারণে স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার। 

গত রোববার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে নিজ বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয় ৯ বছরের  হুজাইফা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে টেকনাফের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। অবস্থার অবনতি হলে মঙ্গলবার পাঠানো হয় ঢাকায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, ‘হাসপাতালে রাত ২টা পর্যন্ত অপারেশন হয়েছে। আফনানের মাথার যে স্থানে গুলিটি রয়েছে সেটিকে বলা হয় ব্রেনের ভাইটাল সেন্টার। ওখানে হাত দেওয়া হলে বা কোনো কিছু হয়ে গেলে রোগী ওটি টেবিলেই মারা যায়।’

মঙ্গলবার রাতে রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে হুজাইফাকে। তার জীবন নিয়ে শঙ্কায় পরিবার। সাথে যোগ হয়েছে দীর্ঘ চিকিৎসা ব্যয় বহনের দুশ্চিন্তা।

আহত আফনানের মা হোসনে আরা বলেন, ‘আমরা আমাদের ছেলে-মেয়েদের নিরাপত্তা চাই। ওরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, খেলতে পারে না, দোকানে যেতে পারে না।’ 

টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নয় বছর বয়সী শিশু হুজাইফা আফনান। ফাইল ছবিআফনানের চাচা মাওলানা শওকত বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে অনেক রকমের সহায়তা পেলেও মূল তত্ত্বাবধান তো আমাদেরই করতে হবে।’
 
এদিকে মিয়ানমারে সংঘর্ষের কারণে আতঙ্কে দিন কাটছে টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দাদের। সীমান্তে দিন-রাত গোলাগুলি ও বোমার বিস্ফোরণ ঘটছে।  

উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট আংশিক খুলে দেয়ায় ৫৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়াও ২২২ মেগাওয়াট...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারিদের ছোড়া ছররা গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার বিকেল সাড়ে...
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
চট্টগ্রামে গ্যাস সংকটকে কেন্দ্র করে সিএনজিচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিগত কয়েকদিন চাহিদামত গ্যাস না পাওয়ায় আর্থিক লোকসানে পড়েছেন চালকরা। এদিকে, বাড়তি ভাড়ার অভিযোগ পেলে কঠোর...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর