৪৭ বছর পর একসঙ্গে রজনীকান্ত-কমল হাসান, প্রকাশ্যে এল প্রোমো

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম

প্রায় দীর্ঘ ৪৭ বছর পর আবারও একসঙ্গে হাজির হচ্ছেন দক্ষিণী সিনেমার দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। পরিচালক নেলসন দিলীপকুমারের আসন্ন ছবিতে দেখা মিলবে তাঁদের। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশ্যে এসেছে নাম চূড়ান্ত না হওয়া সেই ছবির দুর্দান্ত এক প্রোমো, যা দেখে চমকে গেছেন এই দুই তারকার অনুরাগীরা।

প্রোমোতে রেট্রো-গ্যাংস্টার লুকে দেখা যায় রজনীকান্ত ও কমলকে। পরিচালক নেলসন ভয়ে-ভয়ে তখন হোটেলের এক করিডোরে এসে দাঁড়ান। যেখানে তিনি বুঝে উঠতে পারেন না, কমল হাসান নাকি রজনীকান্ত—কার ঘরে প্রথমে যাবেন! এরপরেই হাজির হন সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। তিনিও পড়েন মহা ফ্যাসাদে! কারণ তিনিও বুঝে উঠতে পারছেন না, সিনেমার সংগীতে কোন রাগ ব্যবহার করবেন! তিনি নেলসনকে বলেন, তাঁর দুই আঙুলের একটিকে ছুঁতে! অনিরুদ্ধকে এভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করার পর নেলসনও তাঁর সমস্যা সমাধানে একই কৌশল অবলম্বন করেন।

প্রকাশিত ভিডিওতে রজনীকান্ত ও কমল হাসানের স্টাইলিশ লুক অনুরাগীদের প্রশংসায় ভাসছে। দুই তারকার পরনেই ফুল স্লিভ চামড়ার জ্যাকেট। আত্মবিশ্বাসের সঙ্গে তাঁরা হেঁটে যান গ্যারেজে পার্ক করা গাড়ির দিকে। কমল হাসান চালকের আসনে বসেন এবং রজনীকান্ত তাঁর পাশে বসেন। সেখানে রীতিমতো এক টুইস্ট ফুটে উঠে! শক্তিমান এই দুই অভিনেতাই তখন পরিচালক নেলসনের দিকে তাকিয়ে প্রশ্ন রাখেন—‌‘নায়ক কে?’ দর্শকের জন্য এই প্রশ্নের উত্তর অবশ্য পর্দাতেই তোলা রয়েছে!

১৯৭৫ থেকে ১৯৮৫—এই দশ বছরে কমল ও রজনীকান্ত প্রায় ২১টি ছবিতে একসঙ্গে অভিনয় করেন। তালিকায় রয়েছে ‘১৬ ভায়াথিনিলে’, ‘আভাল আপাদিথান’, ‘থাপ্পু থালাঙ্গাল’, ‘থিল্লু মুল্লু’সহ অনেক জনপ্রিয় ছবি। কোথাও দুজনই মুখ্য ভূমিকায়, আবার কোথাও একজন মুখ্য, অন্যজন সহ-ভূমিকায়। শেষবার তাঁদের একসঙ্গে দেখা যায় ‘গেরাফতার’ (১৯৮৫) ছবিতে, যেখানে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চনও। ওই বছরের অন্যতম ব্যবসাসফল হিন্দি ছবি ছিল এটি, যেখানে তিন মহাতারকাকে একসঙ্গে দেখা যায়। এরপরই মূলত রজনীকান্ত-কমলকে একসঙ্গে আর দেখা যায়নি।

বিষয়টি তাঁরা আনুষ্ঠানিকভাবেও ঘোষণা করেছিলেন। এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, ভবিষ্যতে আর তাঁরা একসঙ্গে কাজ করবেন না। যদিও তাঁদের মাঝে কোনো দ্বন্দ্ব ছিল না, বরং পারস্পরিক শ্রদ্ধাই টিকে ছিল সবসময়। রজনীকান্ত একবার স্মৃতিচারণ করে বলেছিলেন, ‘থালাপথি’র শুটিংয়ের সময় একটি কঠিন দৃশ্যের জন্য তিনি কমলের পরামর্শ চেয়েছিলেন। অর্থাৎ সম্পর্ক পেশাগতভাবে আলাদা হলেও ব্যক্তিগতভাবে তিক্ত হয়নি কখনও।

এর আগে নির্মাতারা নতুন সিনেমার একটি পোস্টার প্রকাশ করেছিলেন, যার ট্যাগলাইন ছিল—‘কেউ নিয়ম তৈরি করেন, কেউ শুধু শাসন করেন।’ অন্যদিকে, নেলসন দিলীপকুমার পরিচালিত রজনীকান্ত অভিনীত ‘জেলার’ ঝড় তুলেছিল বক্স অফিসে। তারপর পাইপলাইনে রয়েছে দ্বিতীয় কিস্তি ‘জেলার ২’।

সূত্র: এনডিটিভি

দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ায় অভিষেক করতে চলেছেন বিদ্যা বালান। শোনা যাচ্ছে, তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার’ ছবির দ্বিতীয় কিস্তিতে দেখা যাবে তাঁকে। থাকছেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন...
ইউটিউবে যখন লোকেশ কানাগারাজের ‘কুলি’ সিনেমার গান ‘মনিকা’ মুক্তি পেল, তখন কে জানত রজনীকান্ত, নাগার্জুন, আমির খানের মতো মহাতারকার উপস্থিতি সত্ত্বেও আলোচনার আসল কেন্দ্র হয়ে উঠবেন একজন মালয়ালম...
দক্ষিণ ভারতের মেগা ডিরেক্টর লোকেশ কানাগরাজের নতুন ছবি ‘কুলি’ নিয়ে শুরু থেকেই ভক্তদের উত্তেজনা চরমে। ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’ আর ‘লিও’-এর মতো একের পর এক ব্লকবাস্টার উপহার দেওয়া এই নির্মাতা এবার...
নিজের ছবির শুটিং বাতিল করে সহকর্মীকে শেষবারের মতো দেখতে আসেন রজনী। এয়ারপোর্টে সাংবাদিককেদের বলেন, ‘আমার হৃদয় আজ পুড়ে ছাই হয়ে গেছে। বিজয়কান্তকে আর দেখতে পাব না, এটা ভাবতে পারি না। তাঁর মধ্যে অসাধারণ...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর