৩৭ বছরেই চলে গেলেন ৭বারের মি. ইন্ডিয়া

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম

মাত্র ৩৭ বছর বয়সেই না–ফেরার দেশে পাড়ি জমালেন ফিটনেস তারকা-মডেল মায়াঙ্ক পাওয়ার। সোমবার তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুসংবাদ জানানো হয়। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু প্রকাশ করা হয়নি।

গত ১ জানুয়ারি জন্মদিন উদ্‌যাপন করেছিলেন মায়াঙ্ক। হঠাৎ এই খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছেন ফিটনেস জগতের সহকর্মী, রিয়েলিটি শোর দর্শক এবং তাঁর অসংখ্য অনুরাগী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠেছে শোকবার্তা ও স্মৃতিচারণ।

পরিবারের বিবৃতিতে বলা হয়, ‘একজন ভাই, একজন চ্যাম্পিয়ন, একজন মেন্টর এবং অসংখ্য মানুষের প্রেরণা—মায়াঙ্ক পাওয়ার চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।’

ফিটনেস অঙ্গনে মায়াঙ্ক ছিলেন এক পরিচিত মুখ। সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জয়ের বিরল কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে। তবে বৃহত্তর দর্শকের কাছে তিনি পরিচিতি পান রিয়েলিটি শো স্প্লিটসভিলা-এর সপ্তম আসরে অংশ নিয়ে। শোতে তাঁর শৃঙ্খলাবোধ, শান্ত স্বভাব ও প্রতিযোগিতামুখী মনোভাব দর্শকদের মন জয় করেছিল। সেই সিজনে তাঁর বিদায়পর্ব ছিল অন্যতম আবেগঘন মুহূর্ত—উপস্থাপক সানি লিওন ও নিখিল চিনাপা তাঁকে জড়িয়ে ধরে বিদায় জানান।

রিয়েলিটি শোর বাইরেও সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন মায়াঙ্ক। নিয়মিত ফিটনেস টিপস, শরীরচর্চার কৌশল ও অনুপ্রেরণামূলক বার্তা শেয়ার করতেন তিনি। তরুণদের কাছে তিনি ছিলেন একাগ্রতা, নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের প্রতীক।

মায়াঙ্কের স্মরণে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত সাঙ্গম পার্কের বাল্মীকি মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের সেখানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
মারাঠি রিয়েলিটি শো ‘বিগ বস মারাঠি সিজন-৬’-এর শিরোপা জিতেছেন মডেল ও অভিনেত্রী তানভি কোলতে। রবিবার গ্র্যান্ড ফিনালের সন্ধ্যায় তিনি রাকেশ বাপাতকে হারিয়ে বিজয়ী হন। ট্রফির পাশাপাশি তিনি...
ঢাকায় এক পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার জাকির হোসাইনের আদালতে মামলাটি দায়ের করেন...
‘মিস আয়ারল্যান্ড’খ্যাত তারকা মাকসুদা আক্তার প্রিয়তী। আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আরও পালক যুক্ত করলেন আয়ারল্যান্ডভিত্তিক এ মডেল। সম্প্রতি তিনি বিশ্ববিখ্যাত নিউইয়র্ক ফ্যাশন উইকে শো-স্টপার হিসেবে অংশ...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর