ঢাকার পথচারীকে মারধরের জেরে সেই রাশিয়ান মডেলের বিরুদ্ধে মামলা

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৮:৫৩ পিএম

ঢাকায় এক পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার জাকির হোসাইনের আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্তের জন্য গুলশান থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে গুলশান-২ এলাকায় রয়েল ব্লুর বিপরীত পাশে এক বৃদ্ধ পথচারী চলাচল করছিলেন। সে সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে টিকটক ভিডিও করছিলেন মনিকা কবির। একপর্যায়ে ওই বৃদ্ধের ব্যাগের কোণা তার গায়ে লাগলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

অভিযোগে আরও বলা হয়, মনিকা কবির ওই বৃদ্ধের ব্যাগ ছুড়ে ফেলে তাকে মারধর করেন এবং ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যার ফলে ভুক্তভোগী ব্যক্তি অপমানিত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন।

মামলায় বাদীপক্ষ আদালতের কাছে আসামিকে হাজির করার জন্য সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন।

ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
মারাঠি রিয়েলিটি শো ‘বিগ বস মারাঠি সিজন-৬’-এর শিরোপা জিতেছেন মডেল ও অভিনেত্রী তানভি কোলতে। রবিবার গ্র্যান্ড ফিনালের সন্ধ্যায় তিনি রাকেশ বাপাতকে হারিয়ে বিজয়ী হন। ট্রফির পাশাপাশি তিনি...
মাত্র ৩৭ বছর বয়সেই না–ফেরার দেশে পাড়ি জমালেন ফিটনেস তারকা-মডেল মায়াঙ্ক পাওয়ার। সোমবার তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুসংবাদ জানানো হয়। তবে...
‘মিস আয়ারল্যান্ড’খ্যাত তারকা মাকসুদা আক্তার প্রিয়তী। আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আরও পালক যুক্ত করলেন আয়ারল্যান্ডভিত্তিক এ মডেল। সম্প্রতি তিনি বিশ্ববিখ্যাত নিউইয়র্ক ফ্যাশন উইকে শো-স্টপার হিসেবে অংশ...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর