ভ্রমণ বিমা কি আসলেই কাজে লাগে, নাকি শুধু বাড়তি খরচ?

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১১:২১ এএম

বিদেশ ভ্রমণে গেলে অনেকেই অতিরিক্ত নিরাপত্তার জন্য ভ্রমণ বিমা করেন। ভাবেন কোনো বিপদে পড়লে অন্তত আর্থিক সুরক্ষা মিলবে। কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে, যা অনেকেই জানেন না। অনেক সময় এই বিমা কোনো কাজে আসে না। বিশেষ করে, যুদ্ধ বা সামরিক সংঘাতের মতো পরিস্থিতিতে।

পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংকটের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। কারণ, বেশিরভাগ ভ্রমণ বিমার নীতিতেই ‘যুদ্ধ-সংক্রান্ত ক্ষতি’ আলাদাভাবে বাদ রাখা থাকে। তাই ভ্রমণের আগে বিমার শর্তগুলো ভালোভাবে বুঝে নেওয়া জরুরি।

কেন যুদ্ধের সময় ইনস্যুরেন্স কাজ করে না

ভ্রমণের সময় অনেকেই মোট খরচের প্রায় ৪ থেকে ১০ শতাংশ অতিরিক্ত দিয়ে ট্রাভেল ইনস্যুরেন্স নেন। কিন্তু তাতে সব ধরনের ঝুঁকি কাভার হয় না। বেশিরভাগ ইনস্যুরেন্স নীতিতে একটি গুরুত্বপূর্ণ শর্ত থাকে। যাকে বলা হয় ‘ওয়ার এক্সক্লুশন ক্লজ’।

ইনভেস্টোপিডিয়ার ব্যাখ্যা অনুযায়ী, এই শর্তের মাধ্যমে বীমা কোম্পানিগুলো যুদ্ধ, আক্রমণ বা সামরিক অভ্যুত্থানের মতো পরিস্থিতিতে ক্ষতিপূরণ দেওয়ার দায় থেকে নিজেদের মুক্ত রাখে। কারণ যুদ্ধের মতো পরিস্থিতিতে ক্ষতির পরিমাণ অনিশ্চিত ও অনেক বড় হতে পারে।

বিশেষজ্ঞরা বলেন, সেপ্টেম্বর ইলেভেন অ্যাটাকসের পর থেকে এই ধরনের শর্ত আরও বেশি গুরুত্ব পেতে শুরু করে।

ফলে যুদ্ধ, সশস্ত্র সংঘাত বা রাজনৈতিক উত্তেজনার কারণে যদি কোনো ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়। যেমন ফ্লাইট বাতিল হওয়া, আকাশপথ বন্ধ হওয়া বা দীর্ঘ সময় আটকে থাকা, তাহলে সেই অতিরিক্ত খরচ অনেক সময় ভ্রমণকারীকেই বহন করতে হয়।

তবু কিছু ক্ষেত্রে সুরক্ষা থাকে

তবে ট্রাভেল ইনস্যুরেন্স পুরোপুরি অকার্যকর নয়। ভ্রমণের সময় যদি অসুস্থতা, দুর্ঘটনা বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি তৈরি হয় এবং সেটি যদি যুদ্ধ বা সংঘাতের সঙ্গে সম্পর্কিত না হয়, তাহলে বেশিরভাগ ইনস্যুরেন্স সেই খরচ বহন করে। এর মধ্যে জরুরি হাসপাতালে ভর্তি, চিকিৎসা ব্যয় বা প্রয়োজন হলে মেডিক্যাল ইভাকুয়েশনও থাকতে পারে।

২৭ বছর বয়সী প্রাফুলা বুসি যুক্তরাষ্ট্র ভ্রমণের সময় ট্রাভেল ইনস্যুরেন্স করেছিলেন। কারণ তার যাত্রাপথে একাধিক ফ্লাইট ও ট্রানজিট ছিল। কিন্তু সংকট দেখা দিলে সেই ইনস্যুরেন্স খুব একটা কাজে আসেনি।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সফর শেষে ভারতে ফেরার দুই দিন আগে হঠাৎ করেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং আকাশপথ বন্ধ হয়ে যায়। তার যাত্রাপথে সংযুক্ত আরব আমিরাতে ট্রানজিট ছিল। শেষ পর্যন্ত তাকে নিজেই অন্য এয়ারলাইন বেছে নিয়ে নতুন করে ফ্লাইট বুক করতে হয়।’

তার ইনস্যুরেন্স নীতিতে ‘রাজনৈতিকভাবে অস্থিতিশীল অঞ্চল’ সংক্রান্ত একটি শর্ত ছিল। তবে তার মতে, সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে কেউ এমন অঞ্চল হিসেবে ভাববে, এমনটা তিনি কল্পনাও করেননি।

ফ্লাইট বাতিল হওয়া, নতুন টিকিট খোঁজা সব মিলিয়ে পুরো প্রক্রিয়াটি ছিল বেশ ঝামেলার। তিনি বলেন, ‘অনেক মানুষ একই সময়ে নতুন টিকিট খুঁজছিল। তাই যুক্তিসংগত দামে ফ্লাইট পাওয়া বেশ কঠিন হয়ে গিয়েছিল।’

এই অভিজ্ঞতার পরও তিনি ভবিষ্যতে ট্রাভেল ইনস্যুরেন্স না করার সিদ্ধান্ত নেননি। তবে পরেরবার কোন ধরনের ইনস্যুরেন্স নেবেন, সে বিষয়ে তিনি এখন আরও সতর্ক হয়ে ভাববেন।

অনেক ভ্রমণকারী বিদেশ ভ্রমণের সময় খরচ বাঁচাতে ট্রাভেল ইনস্যুরেন্স নেন না। কখনো কখনো এতে অর্থ সাশ্রয়ও হয়।

তবে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংকট মনে করিয়ে দিয়েছে সংঘাত বা অস্থিরতা কখন শুরু হবে, তা আগে থেকে বোঝা কঠিন। তাই ইনস্যুরেন্স নেওয়া যেমন ব্যক্তিগত সিদ্ধান্ত, তেমনি সেটি আসলে কী ধরনের ঝুঁকি কাভার করে আর কী করে না। তা ভালোভাবে বুঝে নেওয়াও সমান গুরুত্বপূর্ণ।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর