আইপিএল নাকি টাকার খেলা? এক দিনে ৪১ হাজার ৭৫৯ কোটিতে বিক্রি হলো দুই দল

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১২:১০ পিএম

আগামী শনিবার শুরু হচ্ছে আইপিএলের ১৯তম মৌসুম। তর্কাতীতভাবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে স্বাভাবিকভাবেই দলগুলো শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত। তবে টুর্নামেন্ট শুরুর চারদিন আগে বড় ধরনের পরিবর্তন এসেছে আইপিএলের মালিকানায়।

গতকাল মঙ্গলবার ১৬৩ কোটি ডলারে বিক্রি হয়েছে আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস, বাংলাদেশি অর্থমূল্যে যা ১৯ হাজার ৯৬১ কোটি টাকারও বেশি। আর এর কিছু সময় পর ১৭৮ কোটি ডলারে (২১ হাজার ৭৯৮ কোটি টাকা) বিক্রি হয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থানের পুরো মালিকানা কিনে নিয়েছে। এর আগে গত বছর আইপিএলের পর দল বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন ফ্র্যাঞ্চাইজিটির সদ্য সাবেক মালিক গোষ্ঠী। দল বিক্রির প্রক্রিয়াও শুরু হয়ে যায়।

বেশ কয়েকটি গোষ্ঠী রাজস্থানের মালিকানা পেতে আগ্রহ দেখালেও সেসব ফিরিয়ে দেয় আগের মালিক গোষ্ঠী। অবশেষে সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছেন তারা। এই কনসোর্টিয়ামে আছেন আমেরিকার আরও দুই ব্যবসায়ী- ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন এবং ফোর্ডের কর্ণধার হ্যাম্প পরিবার।

অন্যদিকে বেঙ্গালুরুর মালিকানা কিনে নিয়েছে ভারতের আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। এই কনসোর্টিয়ামে যুক্ত আমেরিকার ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিটজার, আমেরিকার সংস্থা ব্ল্যাকস্টোন এবং টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠী। উল্লেখ্য, কনসোর্টিয়াম দুটি ফ্র্যাঞ্চাইজি দুটির ছেলে ও মেয়ে- দুদলেরই মালিকানা কিনে নিয়েছে।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্পেন তখন শিরোপা উদযাপনে ব্যস্ত। এসময় সময় হঠাৎ করেই এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন পারেদেস। একপর্যায়ে মেজাজ হারিয়ে তাঁকে ঘুষি মেরে বসেন। স্বাভাবিকভাবে...
ম্যাচের স্কোরলাইন হয়তো বলবে আর্জেন্টিনা শুধু ১ গোলে হেরেছে। কিন্তু মাঠের গল্পটা ছিল একেবারে ভিন্ন। একপেশে ম্যাচে আর্জেন্টিনাকে পাত্তাই দেয়নি স্পেন। মাস্টারমাইন্ড খ্যাত স্কালোনির কৌশল কেন কাজ করল না...
ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হয়েছিল, বড় কোনো খবর সামনে আসতে পারে। সেই অনুমানটাই সত্যি হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তের দায়িত্বে থাকবেন কিনা তাঁর জন্য আরেকটু ভাবতে চান বিশ্বকাপ জয়ী এই কোচ।
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। চলতি বছরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে, আর আক্রান্তের...
ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বচ্ছ উপকারভোগী নির্বাচন, নির্ভুল তথ্যভান্ডার, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আন্তঃমন্ত্রণালয়...
ডলারের বাজারে আবারও চাপ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। বাংলাদেশ ব্যাংক বলছে, জুন শেষে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধসহ বিভিন্ন আমদানি ব্যয় মেটানোয় ডলারের দাম কিছুটা...
রাজধানীর মিরপুরের পল্লবীর সিটি ক্লাব এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন। তারা হলেন মো. সাকিব, রিফাত, সজীব ও তাহসিন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে...
লোডিং...

এলাকার খবর