অন্তর্বর্তী সরকারের সময়ে তেলের জন্য এমন লাইনে কী হতো, কল্পনা করুন তো: শফিকুল আলম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫৪ এএম

জ্বালানি সংকটে এখন বিভিন্ন পেট্রোল পাম্পে যে দীর্ঘ গাড়ির লাইন, এই ঘটনা সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ঘটলে কী হতো তা কল্পনা করতে বললেন ওই সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

নানা দাবি নিয়ে প্রায়ই সাবেক অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ দেখা যেত। ওই সরকার এখনও থাকলে হয়তো একই ঘটনা ঘটতো বলে মনে করেন সাবেক প্রেস সচিব।  

আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি নিয়ে শফিকুল আলম লিখেছেন, একবার কল্পনা করুন: অন্তর্বর্তী সরকারের অধীনে একটি গ্যাস স্টেশনের লাইনে ১২টি ভয়াবহ ঘণ্টা আপনি কেবল আশা আর অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে টিকে গেছেন—আর শেষ পর্যন্ত খালি ট্যাংক নিয়েই বাড়ি ফিরছেন। এর কষ্টের মাত্রাটা কি আপনি কল্পনাও করতে পারেন?

অন্তর্বর্তী সরকারের সময় এমন ঘটনায় কী হতো সে প্রসঙ্গ তুলে শফিকুল আলম লিখেছেন, ‘ওই চল যমুনা যাই!! আজকে ইউনুস সরকারের...!!’

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। শুক্রবার ভোর ৬টা ২৪ মিনিটের দিকে জ্বালানিবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। 
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটির দুটি জোনে ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট (৯৭.৬৯ বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ...
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস জাতীয় পদার্থ বের হচ্ছে। পাইপের মুখে লাইটার বা দেশলাইয়ের কাঠি ধরিয়ে দিলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে...
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর