হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২৯৯

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হাম বিষয়ক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ২৯৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৪ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে দুজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে।

একই সময়ে নতুন করে এক হাজার ৩৮৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ২৯১ জন।

রান্নায় বারবার ব্যবহৃত পোড়া তেল হৃদযন্ত্রের জন্য মারাত্মক শত্রু। এই তেলের কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যানসারের মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৯৫ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৬৪ জন হাম রোগী। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন ডেঙ্গু রোগী। 
সারা দেশে গত একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে...
‘রোকযানা’খ্যাত সংগীতশিল্পী শেখ সাহেদ আলীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গুরুতর রক্তক্ষরণসহ একাধিক শারীরিক জটিলতা দেখা দেওয়ায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গণমাধ্যমে এ...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘নিষিদ্ধ সংগঠন নিয়ে কথা বলা কিংবা তাদের সংবাদ প্রচার না করাই ভালো। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের একটি...
ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেড এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডি’র সঙ্গে চুক্তির আওতায় ২০২৭ সালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
এইচএসসির ফলাফলে প্রত্যাশার প্রতিফলন না থাকায় ভর্তির যোগ্যতা শিথিল করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম জিপিএ কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর