নির্বাচনকে ঘিরে পাল্টাপাল্টি আক্রমণে মুখোমুখি মোদি-মমতা

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে জমে উঠেছে বিধানসভা নির্বাচনের প্রচার। শনিবার রাজ্যের বিভিন্ন স্থানে তিনটি করে জনসভা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিটি জনসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন বিজেপির শীর্ষ নেতারা।

অন্যদিকে, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে শূন্য হাতে ফিরতে হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দুই দফায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচনের ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।

নির্বাচনকে ঘিরে রাজ্যে আবারও চিরচেনা রূপে ফিরেছে বিজেপি ও তৃণমূল। একের পর এক জনসভায় প্রতিপক্ষকে ঘায়েল করতে কোন সুযোগই হাতছাড়া করছেন না স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

বিজেপি ক্ষমতায় গেলে পশ্চিমবাংলায় ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বাস্তবায়ন করা হবে বলে জঙ্গিপুরের জনসভায় ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

জনসভায় তিনি বলেন, ‘তুষ্টিকরণের রাজনীতি বন্ধ করতে পশ্চিমবঙ্গে ইউসিসি কার্যকর করা হবে। কারণ বাংলার মানুষ এখন নিশ্চিত হয়েছে যে, নিজেদের স্বার্থ রক্ষায় আসল পরিবর্তন জরুরি।’ 

এদিকে, ইউসিসি’র উল্লেখ করে বিজেপি হিন্দু ভোটারদের দলে টানার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেশিয়াড়িরি জনসভায় মমতা বলেন নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে শূন্য হাতে ফিরতে হবে বিজেপিকে। 

তিনি বলেন, ‘দীর্ঘ দিন ধরেই ভারতজুড়ে অভিন্ন দেওয়ানী বিধি ইউসিসি কার্যকরের জোর চেষ্টা চালাচ্ছে মোদি সরকার।  বর্তমানে বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ড, গুজরাতে অভিন্ন দেওয়ানি বিধি আইন লাগু হয়েছে (বাস্তবায়ন করা হয়েছে)।’

এদিকে, বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে ৬ মাসের মধ্যে ইউসিসি চালু কারার ঘোষণা দেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় এমনটা বলেন তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলায় ইউসিসি কার্যকর করা হবে। সবার জন্য আইন সমান হবে। কাউকে চারটি বিয়ের অনুমতি কি দেয়া উচিৎ? ইউসিসি কার্যকর হওয়ার সাথে সাথেই এই প্রথা বন্ধ করা হবে।’ 

ইউসিসি চালু হলে ভারতের সব ধর্মের মানুষ একই রকম পারিবারিক বিবাহ ও উত্তরাঅধিকার আইন মানতে বাধ্য থাকবে। 

বিরোধীদের দাবি, ইউসিসি চালু হলে মুসলিম এবং জনজাতিদের (স্বতন্ত্র ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক পরিচয়ধারী গোষ্ঠী) স্বতন্ত্রতা ক্ষুণ্ণ হবে। যদিও ইউসিসি চালু হলে কোন সংখ্যালঘু বা জনজাতি সমাজের সংস্কৃতিতে প্রভাবে পড়বে না বলে দাবি মোদি সরকারের।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ভারত। ডিসেম্বরে স্বাক্ষর হতে যাওয়া এই এফটিএ চুক্তি ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ কার্যকর হতে পারে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইইউর...
বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত। শুক্রবার সপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।
ভারতের ওড়িশা রাজ্যের গোপালপুরে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আকভান। তবে গভীর রাতে শক্তি হারিয়ে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রায় তিন ঘণ্টা ঘূর্ণিঝড়টি সেখানে অবস্থান করতে পারে...
ভারতের অন্যতম শীর্ষ নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান আদানি সিমেন্ট ক্লিঙ্কার ও সিমেন্ট পরিবহনে ভারী বৈদ্যুতিক ট্রাকের যাত্রা শুরু করেছে। গুজরাটের সাংঘি প্লান্টে এসব ট্রাকের উদ্বোধন করা হয়। আদানি গ্রুপের...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর