আদানি সিমেন্টের ভারী বৈদ্যুতিক ট্রাক চালু

ভারতের অন্যতম শীর্ষ নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান আদানি সিমেন্ট ক্লিঙ্কার ও সিমেন্ট পরিবহনে ভারী বৈদ্যুতিক ট্রাকের যাত্রা শুরু করেছে। গুজরাটের সাংঘি প্লান্টে এসব ট্রাকের উদ্বোধন করা হয়। আদানি গ্রুপের সহযোগী এই প্রতিষ্ঠানটির জন্য এটিই প্রথম বৈদ্যুতিক ট্রাক ব্যবহারের উদ্যোগ, যা তাদের টেকসই ও সবুজ পরিবহনযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

ভারতের অন্যতম শীর্ষ নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান আদানি সিমেন্ট ক্লিঙ্কার ও সিমেন্ট পরিবহনে ভারী বৈদ্যুতিক ট্রাকের যাত্রা শুরু করেছে। গুজরাটের সাংঘি প্লান্টে এসব ট্রাকের উদ্বোধন করা হয়। আদানি গ্রুপের সহযোগী এই প্রতিষ্ঠানটির জন্য এটিই প্রথম বৈদ্যুতিক ট্রাক ব্যবহারের উদ্যোগ, যা তাদের টেকসই ও সবুজ পরিবহনযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের মার্চের মধ্যে মোট ৪১০টি বৈদ্যুতিক ট্রাক সিমেন্ট ও ক্লিঙ্কার পরিবহনে ব্যবহৃত হবে। ইতিমধ্যে সাংঘি প্লান্টে এর বাস্তবায়ন শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, এই ৪১০টি ট্রাকের বহর বছরে ২৫ হাজার টনের বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমাতে সক্ষম হবে। একই সঙ্গে বছরে প্রায় ১ কোটি ১০ লাখ লিটার ডিজেলের ব্যবহার কমবে।

আরও বড় লক্ষ্যের কথাও জানিয়েছে আদানি সিমেন্ট। ২০৩০ সালের মধ্যে সড়কপথে পণ্য পরিবহনের ১০ শতাংশ বৈদ্যুতিক ট্রাকের মাধ্যমে সম্পন্ন করতে চায় প্রতিষ্ঠানটি। এ জন্য ২ হাজারের বেশি বৈদ্যুতিক যান মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে চালিত এসব ট্রাক পণ্য পরিবহনে শূন্য নিঃসরণ নিশ্চিত করবে বলে প্রতিষ্ঠানটির দাবি। এতে পরোক্ষ নিঃসরণ (স্কোপ-৩) কমবে এবং নেট-জিরো লক্ষ্যপূরণে সহায়তা মিলবে।

আদানি গ্রুপের সিমেন্ট ব্যবসার প্রধান নির্বাহী বিনোদ বাহেতি বলেন, ‘সাংঘিতে এই উদ্যোগ কেবল শুরু। ক্লিঙ্কার ও সিমেন্ট পরিবহনে বৈদ্যুতিক যান চালানোর জন্য ভারতজুড়ে একাধিক রুট চিহ্নিত করা হয়েছে। তাঁর ভাষ্য, প্রতিটি ট্রাক বৈদ্যুতিক হলে প্রতিষ্ঠানের কার্বন পদচিহ্ন কমে এবং ডিজেলের দামের ওঠানামা থেকে পরিবহন ব্যয় সুরক্ষিত থাকে।’

‘স্মার্ট টেকসই উদ্যোগ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এতে মানুষ, পরিবেশ ও প্রতিষ্ঠানের আর্থিক হিসাব—তিনটিই উপকৃত হবে। তাঁর মতে, এটি আরও সবুজ ও প্রতিযোগিতামূলক সিমেন্ট প্রতিষ্ঠান গড়ার প্রতিশ্রুতির বাস্তব রূপ, যা ভারতের প্রবৃদ্ধিকে সেবা দিবে এবং ভবিষ্যৎকে সুরক্ষিত রাখবে।’

প্রতিষ্ঠানের মতে, ভারতের সিমেন্ট খাতে ভারী বৈদ্যুতিক ট্রাকের অর্থনৈতিক যুক্তি এখন নির্ণায়ক মোড়ে পৌঁছেছে। গত এক দশকে ডিজেলের দাম বেড়েছে প্রায় ৬০ শতাংশ। এ সময়ে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাকের খরচ কমেছে প্রায় ৭০ শতাংশ এবং সৌর বিদ্যুতের শুল্ক কমেছে ৪৭ শতাংশ। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ডিজেলচালিত ট্রাক প্রতি কিলোমিটারে প্রায় ০.৭৩৭৫ কেজি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে। নবায়নযোগ্য শক্তিতে চালালে বৈদ্যুতিক ট্রাক এই নিঃসরণ শতভাগ পর্যন্ত নির্মূল করতে পারে।

বিশ্বে ভারত দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী দেশ। বিস্তীর্ণ সরবরাহ ব্যবস্থায় চুনাপাথর, ক্লিঙ্কার ও প্রস্তুত সিমেন্টের পরিবহন এই খাতের অপরিহার্য হলেও অত্যন্ত কার্বন-নিবিড় অংশ। আদানি সিমেন্টের বৈদ্যুতিক ট্রাক উদ্যোগ ব্যয় ও জলবায়ু—উভয় চ্যালেঞ্জের সরাসরি সমাধান দিবে বলে প্রতিষ্ঠানটি মনে করছে।

 

ভারতের মণিপুরে আবারও জাতিগত সংঘাতের মধ্যে নাগাগোষ্ঠীর চারজন নিহত হয়েছেন। নিউ হেভেন এলাকায় দুটি গাড়িতে স্নাইপার হামলায় তাদের মৃত্যু হয়। নিহতরা সবাই তাংখুল নাগা সম্প্রদায়ের। 
ভারতের আসামে কনটেইনার ট্রাক ও মিনি বাসের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আসামের...
বাংলাদেশ-ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপ দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে...
ভারতের উত্তরপ্রদেশে দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মরের দেহরক্ষী বাহিনীর এক সেনাসদস্য। তার নাম সৌরভ তোমার। গুরুতর আহত অবস্থায় মিরাটের...
সবাই মিলে ফ্যাসিবাদমুক্ত দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ফ্যাসিবাদমুক্ত হয়ে দেশ এখন গুম-খুনের আতঙ্ক থেকে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩৪ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো হামবিষয়ক...
পাকিস্তানে সৌরবিদ্যুতের ব্যাপক বিস্তারে জাতীয় বিদ্যুৎ গ্রিড বড় ধরনের সংকটে পড়েছে। ঘরে ঘরে সোলার প্যানেল স্থাপনের ফলে গ্রিডের বিদ্যুতের চাহিদা কমে গেছে। এতে গ্রিডের রক্ষণাবেক্ষণ ব্যয় মেটানো কঠিন হয়ে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা জাহাঙ্গীর কবির নানক ও শামীম ওসমানের বিরুদ্ধে টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির অভিযোগ, টেলিকম ব্যবসার আড়ালে নানক ও শামীম ওসমানের পরিবার পাচার করেছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর