তেলের জন্য চালকদের ভোগান্তি, চালকদের জন্য নগরবাসীর

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৮ পিএম

জ্বালানি তেলের সংকট কাটছেই না। দিন দিন বাড়ছে ভোগান্তি। নির্ধারিত জ্বালানির জন্য কেউ অপেক্ষা করছেন ১২ ঘণ্টা, কেউ ১০ ঘণ্টা। অপেক্ষায় থাকা যানবাহনের সারি যানজট বৃদ্ধি করেছে রাজধানী বিভিন্ন সড়কের।

আজ বৃহস্পতিবার সকালে থেকে নগরীর বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ ছাড়া ফুয়েল পাস অ্যাপ নিয়েও নানা জটিলতায় পড়েছেন ব্যবহারকারীরা।

ভুক্তভোগীরা বলছেন, ১০ থেকে ১২ ঘণ্টা তেলের জন্য অনিশ্চিত অপেক্ষা করতে হচ্ছে। অপেক্ষা শেষে তেল মিলবে কি না তা–ও অনিশ্চিত। কারণ মজুত শেষ হয়ে গেলে ফিরে যেতে হয় খালি হাতে।

তেলের জন্য অপেক্ষায় থাকা চালকদের পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। পেট্রোল স্টেশনগুলোতে যানবাহনের সারি যানজটে বাড়তি মাত্রা যোগ করেছে।

তেলের কালোবাজারি এবং অবৈধ মজুত বন্ধে সরকারের উদ্যোগ ফুয়েল পাসও সংকট মোকাবিলায় তেমন প্রভাব ফেলছে না বলে অভিযোগ করেছেন অনেকে। ফুয়েল পাস নিয়ে নানা অভিযোগ রয়েছে ব্যবহারকারীদের।

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। শুক্রবার ভোর ৬টা ২৪ মিনিটের দিকে জ্বালানিবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। 
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটির দুটি জোনে ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট (৯৭.৬৯ বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ...
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস জাতীয় পদার্থ বের হচ্ছে। পাইপের মুখে লাইটার বা দেশলাইয়ের কাঠি ধরিয়ে দিলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে...
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর