বিয়ে করেছেন জুবিন নটিয়াল, পাত্রী কে জানলে অবাক হবেন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির সাফল্য উপভোগ করছেন বলিউড গায়ক জুবিন নটিয়াল। ছবিতে তাঁর গাওয়া ‘আখরি ইশ্‌ক’ গানটিও ইতিমধ্যে শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। এরই মধ্যে ব্যক্তিজীবনেও নতুন অধ্যায় শুরু করলেন তিনি—শৈশবের প্রেমিকাকে বিয়ে করেছেন এই কণ্ঠশিল্পী।

নিজের জন্মস্থান উত্তরাখণ্ডে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। পুরো আয়োজন ছিল একেবারেই সাদামাটা ও ব্যক্তিগত। জুবিনের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, তিনি ঐতিহ্যবাহী নিয়মে কাছের মানুষদের নিয়ে বিয়ে করতে চেয়েছিলেন। জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রতি তার আগ্রহ ছিল না। ব্যক্তিগত জীবন সবসময় আড়ালেই রাখতে পছন্দ করেন তিনি, তাই বড় কোনো অনুষ্ঠানও করেননি।

ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের সঙ্গেই বিশেষ দিনটি কাটিয়েছেন জুবিন। জানা গেছে, শৈশবের প্রেমিকাকেই বিয়ে করেছেন তিনি। তবে তার স্ত্রী সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ পায়নি। গায়কের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, যদিও বিয়ের খবর ছড়িয়ে পড়ায় তিনি আপত্তিও তোলেননি।

উল্লেখ্য, ইতিমধ্যে প্রায় ২০০টি গান গেয়েছেন জুবিন নটিয়াল। উত্তরাখণ্ডের দেহরাদুনে জন্ম ও বেড়ে ওঠা এই গায়ক ২০১১ সালে ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম নজরে আসেন। ২০১৪ সালে ‘সোনালি কেবল’ ছবিতে ‘এক মুলাকাত’ গান দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। এরপর ‘দ্য শকিনস’ ছবির ‘মেহেরবানি’ গানটি তাকে আরও জনপ্রিয় করে তোলে।

তবে ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ‘জিন্দেগি কুছ তো বতা’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। পরবর্তী সময়ে ‘তুম হি আনা’, ‘হমনাভা মেরে’, ‘তারোঁ কে শহর’, ‘রাতাঁ লম্বিয়াঁ’, ‘বরবাদ’সহ একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

জিমের বাইরে বের হতেই খুন হলেন জনপ্রিয় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। গত ২৬ আগস্ট ভারতের উত্তর প্রদেশের শামলিতে এই ঘটনা ঘটে। সামাজিকমাধ্যমের এক পোস্টে ৩৫ বছর বয়সী গায়ককে হত্যার দায়...
আবারও গানে সরব হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল। নতুন একক গান ‘চার দেয়ালে বন্দি’ নিয়ে ফিরছেন তিনি, যা শিগগিরই প্রকাশ পাবে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। গানের কথা...
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেল গ্রেপ্তারের একদিন পর জামিন পেয়েছেন। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
জীবনের দীর্ঘ পথচলার গল্প এবার নিজ কলমেই তুলে ধরলেন জনপ্রিয় গায়ক, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত। আত্মজীবনী লিখে পাঠকের হাতে তুলে দিলেন নিজের জীবনের না বলা বহু অধ্যায়। জন্মদিনের ঠিক আগে প্রকাশিত এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর