অং সান সু চির সাজা কমাল জান্তা সরকার

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পিএম

মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চির সাজা কমিয়েছে দেশটির জান্তা সরকার। ২৭ বছরের যাবজ্জীবন কারাদণ্ডে সাড়ে ৪ বছর সাজা কমানো হয়েছে। 

রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, এতে তার সাজা কমে দাঁড়ালো সাড়ে ২২ বছরে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে আটক আছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি, জান্তার বিরুদ্ধে উস্কানি, নির্বাচনী ও রাষ্ট্রীয় গোপনীয় আইন লঙ্ঘনসহ বেশ কিছু অভিযোগ আনে জান্তা সরকার।

এ পর্যন্ত বিভিন্ন মামলায় ২৭ বছরের সাজা ভোগ করছেন সু চি। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছেন সু চি।

গত বছর তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তার ছেলে কিম অ্যারিস। সুচির শারীরিক অবস্থার অবনতি এবং সে সম্পর্কে কোনো তথ্য না পাওয়ার অভিযোগও করেন তিনি।

এমনকি সু চির বেঁচে থাকা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তার ছেলে। এবিষয়ে গভীর উদ্বেগ জানায় জাতিসংঘও।

রোহিঙ্গাদের ওপর নৃশংস দমন-পীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর ব্রিটিশ...
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায়ের পরপরই দেশটির বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে...
মিয়ানমারকে ‘জাতিগত নিধনের লক্ষ্যে’ নিয়ে নির্বিচারে রোহিঙ্গা জনগোষ্ঠীকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর...
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে এবং যৌন সহিংসতা চালিয়েছে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজে।...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর