তেলের লাইনে আগের মতোই গাড়ি, কমছে না ভোগান্তি কমছে না সারি

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এএম

দাম বৃদ্ধির পরও জ্বালানি তেলের সংকটে রাজধানীবাসী। পর্যাপ্ত তেল মিলছে না এখনও। ঘণ্টার পর ঘণ্টা থাকতে হচ্ছে লাইনে। আজ বুধবার সকালে নগরীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ভোক্তারা বলছেন, ভোগান্তি আছে আগের মতোই। তবে আগের চেয়ে সামান্য কম সময় লাগছে তেল পেতে। এই ভোগান্তি আরও কমাতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

খোঁজ নিয়ে দেখা গেছে, আজও বেশিরভাগ পাম্পই বন্ধ রেখেছে সরবরাহ। দু–এক জায়গায় তেল পাওয়া গেলেও রয়েছে দীর্ঘ লাইন। রেশনিং পদ্ধতিতে তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে প্রায় ৪ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত।

মাঠ পর্যায়ে ২৫ শতাংশ পর্যন্ত জ্বালানি সরবরাহ বৃদ্ধি করা হয়েছে বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। ফুয়েল কার্ডের মাধ্যমে পর্যাপ্ত জ্বালানি পাওয়ায় ভোগান্তির নিরসন হবে বলে আশাবাদী ভোক্তারা।

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে সম্প্রতি ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। গত শনিবার মধ্যরাত থেকেই কার্যকর হয় অকটেন, ডিজেলসহ চার ধরনের জ্বালানির দাম। প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, কেরোসিনে ১৮, পেট্রোলে ১৯ এবং অকটেনে ২০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে।

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। শুক্রবার ভোর ৬টা ২৪ মিনিটের দিকে জ্বালানিবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। 
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটির দুটি জোনে ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট (৯৭.৬৯ বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ...
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস জাতীয় পদার্থ বের হচ্ছে। পাইপের মুখে লাইটার বা দেশলাইয়ের কাঠি ধরিয়ে দিলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে...
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর