রানা প্লাজা ধসের ১৩ বছরেও মেলেনি বিচার ও ক্ষতিপূরণ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৩ এএম

বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ দুর্ঘটনা রানা প্লাজা ধসের ১৩ বছর পেরোলেও মেলেনি পূর্ণ বিচার ও ক্ষতিপূরণ। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ধসে পড়া ভবনে প্রাণ হারান ১ হাজার ১৩৫ জন শ্রমিক। আর আহত হন প্রায় দুই হাজার। খাত সংশ্লিষ্টরা বলছেন, শুধু গার্মেন্টস নয় সব খাতে ভবন নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জরুরি, না হলে এমন ট্র্যাজেডির ঝুঁকি থেকেই যাবে।

রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় অসংখ্য স্বপ্ন। ১৩ বছর আগে এই দিনে শুধু একটি ভবনই ভেঙে পড়েনি, ভেঙে গিয়েছিল হাজারো পরিবারের ভবিষ্যৎ।

তেমনি একজন সাদ্দাম হোসেন। দুর্ঘটনায় হারিয়েছেন একটি হাত। দীর্ঘদিন কর্মহীনতা আর শারীরিক অক্ষমতায় তার জীবনের প্রতিটি দিনই কঠিন সংগ্রামের।

রানা প্লাজা ধসে আহত কর্মী সাদ্দাম হোসেন বলেন, ‘আমি আমার পরিবারের বোঝা হয়ে থাকব? বর্তমানে আমার নিজের কাছেই নিজেকে বোঝা মনে হয়। এই বোঝা আর ভালো লাগে না আসলে। এই বোঝা থেকে আমি মুক্তি চাই। আমি চাই আমার জন্য সুন্দর উপযুক্ত একটা কর্মের ব্যবস্থা হোক আমার জন্য।’

সাদ্দামের মতো রানা প্লাজা ধসে আহত অনেকের গল্পই একই রকম। এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও থামেনি স্বজনদের কান্না, কাটেনি আহতদের আতঙ্ক। ১৩ বছরেও শেষ হয়নি বিচার প্রক্রিয়া, মেলেনি কাঙ্ক্ষিত ন্যায়বিচার।

রানা প্লাজা ধসে আহত এক নারী শ্রমিক বলেন, ‘১৩ বছর পূর্ণ হয়ে গেল এখনো রানা প্লাজার ক্ষতিগ্রস্তরা; আমরা সুচিকিৎসা, ক্ষতিপূরণ ও সুবিচার আমরা পাই না।’

শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ সমন্বয়হীনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনীহার কারণে এখনো অনেক পরিবার পায়নি ন্যায্য ক্ষতিপূরণ। দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের।

বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা বলেন, ‘এখানে সমন্বয়হীনতা, সরকারের অনিচ্ছা, সরকার ও মালিকের যে আতাত সেখানে শ্রমিকরা অসহায়।’

এদিকে, রানা প্লাজার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কথা থাকলেও হয়নি পুরোপুরি বাস্তবায়ন। দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এখনো ঝুঁকি রয়ে গেছে বলে মত খাত সংশ্লিষ্টদের।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘পৃথিবীতে সবসময় এ ধরনের বড় বিপর্যয়কে উদাহরণ হিসেবে ধরে মানুষ কিন্তু ঘুরে দাঁড়ায়। অনেক ভালো ভালো উদাহরণ তৈরি হয়। কিন্তু আমাদের দেশে সেটা হয়নি, বরঞ্চ আমরা ক্রমান্বয়ে এটা ভুলে যাচ্ছি। এখানে হচ্ছে আমাদের ব্যর্থতা।’

রানা প্লাজার ঘটনা শুধু বাংলাদেশ নয়, নাড়িয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। আন্তর্জাতিক চাপের মুখে কারখানার পরিবেশে কিছু উন্নতি এলেও শ্রমিকদের জীবনমানের পরিবর্তন হয়নি বলে মত সংশ্লিষ্টদের।

 

গোপালগঞ্জে মুরগি বোঝাই পিকআপ ভ্যানের চাপায় শিবা বিশ্বাস (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা হয়। পরে মঙ্গলবার...
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ সদস্য আনোয়ার মোল্লাকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। আজ সোমবার বিকেলে ফতুল্লা থানায় বাদী হয়ে মামলা করেন উপ–পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম। তবে এখনো কাউকে...
ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও সমন্বয় কার্যক্রম জোরদার করতে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে এই রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। তাদের...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৮টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা বারগুলোর বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর