রুনা লায়লার সঙ্গে বাপ্পা মজুমদার, তৈরি হলো বাংলা গজল

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম

উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা এবং জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার একসঙ্গে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গজলধর্মী বাংলা এই গানের শিরোনাম ‘অনায়াসে’।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় বিষয়টি নিজেই জানিয়েছেন রুনা লায়লা।

তিনি বলেন, ‘আমি একটি নতুন গান নিয়ে আসছি আপনাদের জন্য। গানটি নতুন আঙ্গিকে—এটি বাংলা গজল। এমনটি মনে হয় আগে কখনো হয়নি।’

রুনা লায়লা জানান, শুরুতে গানটি এককভাবে গাওয়ার কথা ছিল তাঁর। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

বরেণ্য এই শিল্পী বলেন, ‘বাপ্পা আমাকে বলেছিল, আন্টি, আপনার জন্য একটি গান করেছি। আপনি কি গাইবেন? আমি বলেছিলাম, অবশ্যই গাইবো।’

তবে গানটি শোনার পর সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি। তাঁর কথায়, ‘গানটি শুনে আমি আবার বাপ্পাকে ফোন করে বললাম, এই গানটা আমরা দুজনে একসঙ্গে গাই।’

তিনি আরও বলেন, ‘ও প্রথমে অবাক হয়েছিল, বলেছিল—এটা কী বলছেন! পরে আমরা একসঙ্গে গানটি রেকর্ড করি।’

‘অনায়াসে’ গানটির কথা লিখেছেন গালিব হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১৬ তারিখে গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন রুনা লায়লা।

দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার। তবে এবারই প্রথমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক কনসার্টে গাইলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। শুক্রবার (২৪ জুলাই) একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে...
প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় সুরের মূর্ছনা ছড়াতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। সেখানকার সিডনি ও মেলবোর্নে পৃথক দুটি কনসার্টে তিনি গান পরিবেশন করবেন। বিষয়টি নিশ্চিত করে...
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে শোকের ছায়া শোবিজ দুনিয়ায়। ঢাকার রুনার লায়লা থেকে শুরু করে বলিউডের শাহরুখ খান তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ তাঁরা।...
পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী এক ছোট্ট গ্রাম টোটোপাড়া। পাহাড়ি নদী আর জঙ্গলঘেরা সেই এলাকায় বাস করে ভারতের অন্যতম প্রাচীন, ক্ষুদ্র ও বিশেষভাবে বিপন্ন জাতি টোটো। বহুদিন ধরে তাঁদের...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর