কান চলচ্চিত্র উৎসব

আঁ সার্তে রিগায় সেরা ‘এভরিটাইম’, জুরি পুরস্কার পেল নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’

আপডেট : ২৩ মে ২০২৬, ০২:১৪ পিএম

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ জুরি পুরস্কার জিতল অস্ট্রিয়ান নির্মাতা সান্ড্রা ওলনারের ‘এভরিটাইম’। সিনেমাটির গল্প এগিয়েছে একটি পরিবারকে কেন্দ্র করে, যারা কিনা শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের পারিবারিক ছুটির ঠিক আগের রাতে প্রেমিকের সঙ্গে বড় মেয়ের পার্টি করার রাতটি এক ভয়াবহতার দিকে মোড় নেয়।

গল্পে দেখা যায়, বছরখানেক পর মেয়েটির মা ও ছোটবোনের সঙ্গে তার প্রেমিকও যোগ দেয় এমন এক পারিবারিক ছুটি কাটাতে, যা আসলে কখনও কাটানোই হয়নি! সূর্যের আলোর নিচে একে অপরকে দোষারোপ আর ক্ষমার দ্বন্দ্বে ধীরে ধীরে গুলিয়ে যায় তাদের অতীত ও বর্তমান।

এবারের উৎসবে আঁ সার্তে রিগা বিভাগে প্রতিযোগিতা করেছে ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যার মধ্যে ৬টি ছিল তরুণ পরিচালকদের প্রথম নির্মাণ।

আঁ সার্তে রিগা বিভাগে পুরস্কারজয়ীরা। ছবি: কান চলচ্চিত্র উৎসব

এই বিভাগে জুরির সভাপতিত্ব করেন ফরাসি অভিনেত্রী লায়লা বেখতি। তাঁর সঙ্গে আরও ছিলেন সেনেগালের প্রযোজক অ্যাঞ্জেল দিয়াবাং, লেবাননের সুরকার খালেদ মুজানার, ইতালীয় পরিচালক লরা সামানি ও ফরাসি নির্মাতা টমাস কাইলি।

জুরি পুরস্কার জিতেছে নেপালী পরিচালক অবিনাশ বিক্রম শাহের প্রথম চলচ্চিত্র ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। বিশেষ জুরি পুরস্কার জিতেছে লুই ক্লিশির অ্যানিমেশন চলচ্চিত্র ‘আয়রন বয়’।

রাফিকি ফারিয়ালার ‘কঙ্গো বয়’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন ব্র্যাডলি ফিওমোনা ডেমবিসেট। এতে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একা টিকে থাকা এক কঙ্গোলীয় কিশোর শরণার্থীর ভূমিকায় অভিনয় করেছেন।

এলিফ্যান্টস ইন দ্য ফগ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ভ্যালেন্তিনা মরেলের ‘ফরএভার ইওর ম্যাটারনাল অ্যানিমাল’ ছবিতে অভিনয়ের জন্য যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার উঠেছে মারিনা দে তাভিরা, দানিয়েলা মারিন নাভারো ও মারিয়াঞ্জেল ভিয়েগাসের হাতে। সিনেমাটির গল্প এমন এক নারীকে কেন্দ্র করে, যে কিনা বহুবছর ইউরোপে পড়াশোনা শেষে কোস্টা রিকায় ফিরে এসে দেখেন যে তার পরিবার একে-অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।

পুরস্কারজয়ীদের পাশাপাশি এ বছর আঁ সার্তে রিগায় ছিল ফিল্ম মার্কেটে তুমুল সাড়া জাগানো ‘ক্লাব কিড’। উদ্বোধনী চলচ্চিত্র ‘টিনেজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মায়াজমা’ও ছিল বহুল আলোচিত।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর