প্রেমিকার ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারালেন ‘টপ গান: ম্যাভেরিক’খ্যাত অভিনেতা

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৬:৫৬ পিএম

নিজের বাড়িতে প্রেমিকার ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারালেন মার্কিন অভিনেতা জেমস হ্যান্ডি। ‘টপ গান: ম্যাভেরিক’ ও ‘জুমানজি’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে হলিউডে তিনি ছিলেন জনপ্রিয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১। খবর বিবিসি’র। 

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, বুধবার (৩ জুন) ক্যালিফোর্নিয়ার টারজানায় বাড়ির সামনের একটি বাগানে অচেতন অবস্থায় পাওয়া যায় হ্যান্ডিকে। তাঁর বুকে একাধিক ছুরির আঘাতের চিহ্ন ছিল। 

এরইমধ্যে অভিনেতার প্রেমিকার ছেলে মাইকেল গ্লেডহিলকে (৪৪) এই হত্যার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, পরিচয় গোপন রেখে একজন কলার ৯১১-এ ফোন করে পুলিশকে জানান যে, ‘আমি এক মানবসন্তান, এইমাত্র একজন পাপাচারীকে হত্যা করেছি।’ এরপর সেই ‘অজানা বিপত্তির’ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান কর্মকর্তারা।

পুলিশের ভাষ্য, হ্যান্ডিকে তাঁর প্রেমিকার ছেলে খুন করেছে।

জুমানজি চলচ্চিত্রের একটি দৃশ্যে জেমস হ্যান্ডি। ছবি: সংগৃহীত

১৯৪৫ সালের ১৯ মার্চ নিউইয়র্কে জন্মগ্রহণ করেন জেমস হ্যান্ডি। দীর্ঘ ৬ দশকের ক্যারিয়ারে তিনি অসংখ্য চলচ্চিত্র ও টিভি শোতে অভিনয় করেছেন। 

যদিও প্রায়শই তাঁকে দেখা গেছে পার্শ্বচরিত্রে। কখনও কখনও একটি টিভি সিরিয়ালের অল্প কয়েকটি পর্বেও হাজির হয়েছেন তিনি। তবে অভিনয় জীবনে বহু উল্লেখযোগ্য কাজে যুক্ত ছিলেন এই অভিনেতা। এর মধ্যে টপ গান ও জুমানজি ছাড়াও রয়েছে ‘এনওয়াইপিডি ব্লু’, ‘কে-৯’, ‘ল অ্যান্ড অর্ডার’, ‘লোগান’, ‘দ্য ওয়েস্ট’, ‘দ্য এক্স ফাইলস’র মতো চলচ্চিত্র।

তাঁর সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত টপ গান: ম্যাভেরিক, যেখানে তিনি জিমি চরিত্রে অভিনয় করেন। জিমি একজন বারটেন্ডার, যিনি টম ক্রুজের প্রেমিকা জেনিফার কনেলি অভিনীত চরিত্রের সঙ্গে কাজ করেন।

হ্যান্ডির মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিনোদন লেখক জে ববিন বলেন, ‘এই অসাধারণ চরিত্রাভিনেতার মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত।’

এদিকে, অভিনেতার মৃত্যুর পর লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘গ্লেডহিল তাঁর কাছাকাছি থাকা কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের থামিয়ে জানান যে, তাঁরা তাঁকেই খুঁজছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সন্দেহভাজন এই ব্যক্তি তাঁর মায়ের সঙ্গে ওই বাড়িতে বাস করেন, যিনি নিহতের প্রেমিকা।’

তদন্তকারী গোয়েন্দারা মনে করেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। জনসাধারণের জন্য কোনো বিপদ নেই।

গ্রেপ্তারের পর গ্লেডহিলের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা হয় এবং কারাগারে প্রেরণ করা হয়। এরইমধ্যে তাঁর জামিনের জন্য জামানতের পরিমাণ ২ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৩ জুলাই হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে প্যানেল গোছানো নিয়ে ব্যস্ত আগ্রহী প্রার্থীরা। এবারের নির্বাচনে সভাপতি পদে...
রুপালি পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন দুই জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এ দেখা মিলবে তাঁদের। আগামী ২৫ জুন...
তামিল সিনেদুনিয়ায় শোকের ছায়া। পরিচালক-অভিনেতা এস জে সূর্যর আসন্ন সিনেমা ‘কিলার’-এর শুটিং চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক টেকনিশিয়ান। আহত হয়েছেন আরও ৩ কর্মী। আকস্মিক এই ঘটনায় সিনেমাটির...
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
যথাযথ প্রস্তুতি ছাড়া হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তর করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। এ খাতের উন্নয়নে আগামী...
ঢাকাস্থ চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন ‘চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকা’র (সিজেএফডি) নতুন কমিটি (২০২৬-২০২৮) গঠন করা হয়েছে। কমিটির সভাপতি পদে জাস্ট এনার্জি নিউজের সম্পাদক মো. শামীম জাহাঙ্গীর এবং...
২০১২ সালের এক বসন্তে বেইজিংয়ে এক হাই-প্রোফাইল বৈঠকে মুখোমুখি হন বিশ্বের অন্যতম ধনী বিল গেটস ও চীনের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠক শেষে তারা যখন বের হচ্ছিলেন, তখন আলোচনার বিষয়বস্তু কী ছিল...
নারী সাফের মেগা ফাইনাল আজ। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য লাল-সবুজের। শিরোপা পুনরুদ্ধারে মরিয়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর