বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ: ব্যর্থ হলো মেহেরপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৪:৩৪ পিএম

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইন (জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার) চেষ্টা আবারও নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী। শনিবার ভোরে মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে এই পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। তবে গত বৃহস্পতিবার রাত থেকে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন খোলা আকাশের নিচে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে, দেশের তিনটি জেলার সীমান্তের শূন্যরেখা থেকে আটকে পড়া ৭৮ জন নাগরিককে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

শনিবার ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করে বিএসএফ। কিন্তু বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

তেঁতুলবাড়ীয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান জানান, সীমান্তের ১৪০/৫ এস আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে ভারতের নদীয়া জেলার করিমপুর থানার বেড় রামচন্দ্রপুর এলাকা থেকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়ায় শিশুসহ ৪ জন পুরুষ ও ৩ জন নারীকে পুশ-ইন করার চেষ্টা করেছিল বিএসএফ। বিজিবি ও গ্রামবাসীর তাৎক্ষণিক বাধায় তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। এরপর থেকে সীমান্তে কড়া নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি।

এদিকে গত বৃহস্পতিবার রাত থেকে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে পুশ-ইনের চেষ্টা করে ব্যর্থ হয় বিএসএফ। বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) অবস্থান নিয়েছেন। গত দুদিন ধরে খোলা আকাশের নিচে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটছে তাদের। এই সংকট নিরসনে বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি।

 

মেহেরপুরে ট্রাক ও অটরিকশার মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। খরব পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ।
মেহেরপুরের গাংনীতে একটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ৯টার দিকে উপজেলার চর গোয়াল গ্রামের সড়কের পাশ থেকে এসব জিনিস উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে৷
মেহেরপুরের সাহারবাটি গ্রামের বিএনপি কর্মী মুকুল হোসেনেকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করেছে দুর্বত্তরা। সোমবার ভোরে এ হামলা হয়। গুরুতর আহত অবস্থায় মুকুলকে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় কারা জড়িত...
কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বইছে মৃদু তাপপ্রবাহ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকছে প্রখর সূর্যের তাপ। তীব্র গরমে কষ্ট পাচ্ছে মানুষ। হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় বেশি দুর্ভোগে পড়েছে...
দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় আগামী জাতীয় বাজেটে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ বা পুনরুদ্ধার ও সমন্বয় প্রকল্প রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা...
যথাযথ প্রস্তুতি ছাড়া হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তর করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। এ খাতের উন্নয়নে আগামী...
ঢাকাস্থ চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন ‘চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকা’র (সিজেএফডি) নতুন কমিটি (২০২৬-২০২৮) গঠন করা হয়েছে। কমিটির সভাপতি পদে জাস্ট এনার্জি নিউজের সম্পাদক মো. শামীম জাহাঙ্গীর এবং...
২০১২ সালের এক বসন্তে বেইজিংয়ে এক হাই-প্রোফাইল বৈঠকে মুখোমুখি হন বিশ্বের অন্যতম ধনী বিল গেটস ও চীনের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠক শেষে তারা যখন বের হচ্ছিলেন, তখন আলোচনার বিষয়বস্তু কী ছিল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর