সঞ্জয় লীলার শুটিং সেটে মৃত্যু, বিপাকে নির্মাতা

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম

বিতর্কের মুখে পড়েছেন বলিউডের আলোচিত নির্মাতা সঞ্জয় লীলা বানসালি।  সম্প্রতি তার পরিচালিত আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং চলাকালে এক শুটিং ক্রুর মৃত্যু হয়। এই ঘটনায় পরিচালকের বিরুদ্ধে মামলা ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে। 

জানা গেছে, মুম্বাইয়ের গোরগাঁওয়ের রয়্যাল পাম্প স্টুডিওতে শুটিং চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান কাঠমিস্ত্রি চন্দ্রধারী যাদব। তিনি সিনেমাটির সেট নির্মাণকাজে যুক্ত ছিলেন।

ঘটনার পর বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান নিহতের পরিবারকে ৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেয়। তবে এই প্রস্তাবে সন্তুষ্ট নয় চলচ্চিত্রকর্মীদের সংগঠন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ও ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লইজ।

সংগঠন দুটি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসের কাছে চিঠি দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়িদের বিরুদ্ধে এফআইআর এবং নিহতের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে।

এদিকে সিনেমার সেটে কর্মীর মৃত্যু কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের বিষয় গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। রণবীর কাপুর, ভিকি কৌশল এবং আলিয়া ভাটের মতো অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে তৈরি হওয়া একটি সিনেমায় যেখানে বড় মাপের প্রযোজনা সংস্থা রয়েছে সেখানে নিরাপত্তা বিধি অনুসরণ করা হয়নি, যার ফলে একজন কর্মীর দুর্ভাগ্যবশত মৃত্যু হয়েছে বলে দাবি অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের।

অতীতের ঘটনা স্মরণ করে এই অ্যাসোসিয়েশনের এক চিঠিতে লেখা হয়েছে, ‘এই ঘটনাটি নতুন কোন ঘটনা নয়। এর আগেও বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে। ২০০০ সালে দেবদাস ছবির শুটিং এর সময় কর্মী দিনদয়াল যাদব প্রাণ হারান, আরো বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হন। ২০০১ সালে ওই ছবির শুটিং চলাকালীন মারা যান কর্মী সুভাষ মোরক। এছাড়াও ‘পদ্মাবত’ ছবির শুটিং চলাকালীন ৩৪ বছর বয়সী ডাকিয়া দুর্ঘটনায় মারা যান। এবার আরো একবার তেমনই দুর্ঘটনা ঘটল।’

প্রতি মাসে দর্শকদের জন্য নিয়মিত নতুন পর্ব উপহার দেন। কিন্তু এবার নিজের কণ্ঠস্বরই হারানোর শঙ্কায় পড়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। গলায় সিস্ট ধরা পড়ায় চিকিৎসকরা...
দ্বিতীয় সিজন এখনো মুক্তি পায়নি, এর আগেই তৃতীয় সিজনের জন্য সবুজ সংকেত পেয়ে গেছে ডেভিল মে ক্রাই। নেটফ্লিক্স ঘিরে এমনই খবর এখন বিনোদন দুনিয়ায় ঘুরছে এই জনপ্রিয় গেমভিত্তিক অ্যানিমেশন সিরিজকে নিয়ে। এক...
জার্মানিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬’-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জয় করেছে বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’।   ১৯ এপ্রিল অনুষ্ঠিত জমকালো সমাপনী...
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। দেশের শীর্ষ নায়কদের সঙ্গে জুটি গড়ার পাশাপাশি বরেণ্য নির্মাতাদের পরিচালনায় কাজ করে নিজেকে...
চরম তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। ফ্রান্স, যুক্তরাজ্যসহ পশ্চিম ইউরোপের ৪ দেশে জারি আছে রেড অ্যালার্ট। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে নাকাল লাখো মানুষ। এ পর্যন্ত ফ্রান্সে পানিতে ডুবে ৪৮ জন ও...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৩ এবং মোট শনাক্ত রোগী ৫ হাজার ৫১৫ জনে পৌঁছেছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৮...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৯৮ জনের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা এক লাখ...
কয়েক মাসের সংঘাত ও উত্তেজনার পর অন্তর্বর্তী শান্তি সমঝোতা করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে এই চুক্তি নিয়ে ইরানের জাতীয় রাজনীতিতে দেখা দিয়েছে নতুন বিতর্ক। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শর্তসাপেক্ষ...
লোডিং...

এলাকার খবর