বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ, শিক্ষক ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার শ্যামনগরে বৃদ্ধা মাকে মারধর করে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৮:১৭ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে বৃদ্ধা মাকে মারধর করে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক সন্তান ও পুত্রবধূর বিরুদ্ধে। গত শুক্রবার মারধরের ঘটনার পর রোববার সকালে এ ঘটনায় ওই দুজনের নামে মামলা হয়েছে।

মামলার বাদী আনোয়ারা বেগম (৭২) শ্যামনগরের কলবাড়ী গ্রামের মৃত নজরুল ইসলাম গাজীর স্ত্রী। মামলার আসামি মনিরুল ইসলাম (৫৩) বুড়িগোয়ালিনী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও তার স্ত্রী ফেরদৌসী ইসলাম ঝর্ণা (৪৫)। 

এজাহারে উল্লেখ করা হয়েছে, বড় ছেলে মনিরুল ইসলাম ও পুত্রবধূ দীর্ঘদিন ধরে বৃদ্ধা মা আনোয়ারা বেগমের ভরণপোষণ ও চিকিৎসার ব্যয় বহন করেন না। এক দশক আগে স্বামীর মৃত্যুর পর থেকে আনোয়ারা বেগমের নামে থাকা সম্পত্তিও ছেলে নিজের নামে লিখে নিয়েছেন। এরপর তাকে বসতভিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্যে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৬ জুন দুপুরে বড় ছেলে ও পুত্রবধূ লাঠিসোঁটা নিয়ে আনোয়ারা বেগমের কক্ষে প্রবেশ করে গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে ছেলে মনিরুল ইসলাম লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করার চেষ্টা করেন। তিনি মাথা সরিয়ে নিলে আঘাত মুখে লেগে সামনের ১টি দাঁত ভেঙে যায় এবং ঠোঁট ফেটে যায়। পরে পুত্রবধূ ঝর্ণা লাঠি দিয়ে আঘাত করলে নাকও ফেঁটে যায়।  এ সময় আনোয়ারা বেগমকে রক্ষা করতে এগিয়ে এলে তার মেয়ে নাছিমা খাতুনকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

অভিযুক্ত মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। 

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক পিয়ার উদ্দীন জানান, অভিযোগ গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

 

রংপুরে এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার আলোচিত মামলায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই...
কয়রা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল করীম জানান, শুক্রবার ভোর ৪টার দিকে কোস্টগার্ড গুলিবিদ্ধ শওকত সরদারের মরদেহ হাসপাতালে নিয়ে আসে। তিনি মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত এজাহার...
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় এক জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আলোচিত এ মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের...
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে মামলার বিষয়ে বিব্রত হয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সামাজিক মাধ্যমে তাঁকে...
ইরানের জোরদার প্রতিরক্ষায় রণকৌশল পরিবর্তনের পরিকল্পনা যু্ক্তরাষ্ট্রের। তেহরানের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটির কয়েকটি ইসরায়েলে সরাতে চায় ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে...
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর অপরাধী চক্র পাটালি গ্রুপের মূল হোতা মো. শামীম পাটালিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ...
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় তুরাগ নদী থেকে মরদেহ উদ্ধার হওয়া রনি মোল্লা ছিলেন মাদকাসক্ত। দুইবছর ধরে নিরাময় কেন্দ্রে নিয়েছেন চিকিৎসা। কোনো দলের সাথে কখনোই তার সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছে পরিবার।...
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে মন্তব্য করে এর তদন্ত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর