কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিসহ দুজনকে হত্যা

ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

আপডেট : ২৮ জুন ২০২৬, ১২:৪৫ পিএম

জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করাসহ দুজনকে হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ সদস্যেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

আজ রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। রায়ে তিন পুলিশ সদস্যের মৃত্যুদণ্ডের পাশাপাশি একজনের যাবজ্জীবন ও আরেকজনের ২০ বছরের জেল দেওয়া হয়েছে।

বিটিভিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এই রায় সরাসরি সম্প্রচার করা হয়। এ নিয়ে জুলাই আন্দোলনে মানবতারবিরোধী অপরাধের মামলায় পঞ্চম রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমানসহ আসামি মোট ৫ জন। এদের মধ্যে একমাত্র গ্রেপ্তার এএসআই চঞ্চল চন্দ্র সরকার।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান। আর যাবজ্জীবনপ্রাপ্ত হলেন- রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। এ ছাড়া ২০ বছরের জেল হয়েছে রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারের। 

গত বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। 

মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি; পুলিশের ছোড়া গুলিতে বনশ্রীতে শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং নাদিম নামে আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়।

তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের লাশ ভাসছে বলে ফেসবুকে যে তথ্য ছড়িয়েছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ। শনিবার বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য...
৪৩তম বিসিএসের নন ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি জানিয়ে পুনরায় এই ফলাফল প্রকাশের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
জুলাই সনদ বাস্তবায়ন না করাসহ নানা কারণ দেখিয়ে জামায়াত সংশ্লিষ্ট ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্ডবাজি, বলছেন বিএনপির আইনজীবীরা। তাদের অভিযোগ, ৪ মাস ধরে সব সুযোগ সুবিধা ভোগ করে এখন...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিভিন্ন জেলায় সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে তারা।
অতীতে যারা শিক্ষা বোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে, তারা এখন বিএনপি সাজছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আপনার যা খুশি করেন সমস্যা নেই, কিন্তু শিক্ষার মান...
সংকুচিত অর্থনীতিকে সম্প্রসারিত করতে হলে উৎপাদনমুখী বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি টেকসই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে পাঁচ গ্রামের বাসিন্তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
জামালপুরের মেলান্দহে নিজের শিশুর সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে শ্রাবন্তী নামের এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন । আজ রোববার সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ী...
লোডিং...

এলাকার খবর