আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৭:৫১ পিএম

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় এক জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আলোচিত এ মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ জি কে গউছ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৯ জনকে খালাস দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন জানান,মামলায় ১০ আসামীর মধ্যে হাফিজ নাইম নামে একজন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। বাকি ৯ জনকে বেকসুর খালস দেন আদালত।

২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেদিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গ্রেনেড বিস্ফোরণে যুবলীগের এক কর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং ২৯ জন আহত হন।

এ ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

২০২০ সালের ২২ অক্টোবর সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দুটি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছসহ ১০ জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়।

এদিকে রায় ঘোষণার পর খালাসপ্রাপ্ত নেতারা এটিকে ন্যায়বিচারের প্রতিফলন বলে মন্তব্য করেন। তাদের দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির জন্য ব্যবহার করা হয়েছে।

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রিফাত (২৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চরিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা হয়।
লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে একই পরিবারের মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। এ ঘটনায় হামলাকারী অনন্ত মজুমদারও বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন। ফলে এ ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু...
গাজীপুরের ভাঙ্গা ব্রিজ এলাকায় তুরাগ নদের ওপর স্থায়ী সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুপাড়ের বাসিন্দাদের। বর্ষায় নৌকা আর অন্য সময় বাঁশের সাঁকোই তাদের ভরসা। সিটি করপোরেশন বলছে, জনদুর্ভোগ কমাতে...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মরুস খানা চার লেনে উন্নিত করার সময় এক লেনের গাড়ির হেডলাইটের আলো যাতে বিপরীত লেনের গাড়ির সঙ্গে দুর্ঘটনা কারণ না হয়, সেটি বিবেচনায় নেওয়া হয়েছিল। মহাসড়কের সৌন্দর্য্য বর্ধনে সড়ক...
নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর হতে মেঘনার শাখা নদীতে নিক্ষেপের অভিযোগে মোহাম্মদ আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে আটক করা হয় বলে বলে জানান...
আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেমোরি ও স্টোরেজ চিপের চড়া মূল্যের চাপ থেকে গ্রাহকদের আর সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। অবশ্য এই সিদ্ধান্তের ফলে আপাতত আইফোনের দামে...
আগামী ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে বাংলা কিউআর। বাংলাদেশ ব্যাংক বলছে, একক কিউআর ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ; কমবে নগদ টাকার ব্যবহার ও প্রতারণার...
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ খুবই কম বলে উদ্বেগ জানিয়েছে সানেম। সংস্থাটি বলছে, বিদ্যুৎ বিভাগের মোট উন্নয়ন ব্যয়ের মাত্র আড়াই শতাংশ এ খাতে বরাদ্দ রাখা হয়েছে, যা জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর