‘লাভ স্টোরি’ এবার বাস্তবে পরিণত, বিয়ে সারলেন টেইলর সুইফট

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম

প্রায় দুই দশক আগে টেইলর সুইফট যখন তাঁর বিখ্যাত গান ‌‘লাভ স্টোরি’ লিখেছিলেন, তখন বিশ্বজুড়ে অনুরাগীদের মনে তিনি এক চিরন্তন রূপকথার জন্ম দিয়েছিল। এবার সেই গানের সুরই বাস্তবে পরিণত হলো। ঠিক যেন শিল্পের অনুকরণ করল জীবন। সব জল্পনা, গুঞ্জন আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই বিশ্বখ্যাত পপতারকা। দীর্ঘদিনের প্রেমিক আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।

এই বিয়েকে ঘিরে গত কয়েকদিন ধরেই শোরগোল ছিল তুঙ্গে। তবে সামাজিকমাধ্যম কিংবা জমকালো কোনো পারফরম্যান্সের মাধ্যমে এই সুখবর দেননি প্রেমিকযুগল। খবরটি নিশ্চিত করেন খোদ গায়িকার জনসংযোগ কর্মকর্তা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সুইফট-কেলসির চার হাত এক হয়েছে। আমেরিকার সময় অনুযায়ী শুক্রবার (৩ জুলাই) তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।

বিয়ের আসর হিসেবে সেজে উঠেছিল ম্যাডিসন স্কয়ার গার্ডেন। আর এই ঐতিহাসিক ভেন্যুর বাইরের বিশালাকার স্ক্রিনে যখন জ্বলজ্বল করে উঠল ‘JUST&T MARRIED’ শব্দবন্ধটি, তখন যেন গোটা নিউইয়র্ক উৎসবে মেতে উঠল। এই হাই-প্রোফাইল বিয়ের আসরকে ইতিমধ্যেই অনেকে আমেরিকার রাজকীয় বিয়ে বলে আখ্যা দিতে শুরু করেছেন। 

ম্যাডিসন স্কয়ারে বিশালাকার স্ক্রিনে জ্বলজ্বল করে উঠল সুইফট-কেলসির বিয়ের বার্তা। ছবি: সংগৃহীত

রয়টার্সের কাছে পাঠানো বিবৃতিতে জানানো হয়, বিয়ের মূল অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা অ্যাডাম স্যান্ডলার।

সাম্প্রতিক বছরে বিনোদন ও ক্রীড়া জগতের অন্যতম আলোচিত প্রেম ছিল সুইফট ও কেলসির। যদিও এই যুগল কখনও বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুলেননি, তবে ম্যাডিসন স্কয়ার গার্ডেন প্রাঙ্গণে গত কয়েকদিনের তুমুল তোড়জোড় দেখেই বিয়ে নিয়ে জল্পনা ছড়াতে শুরু করে। শুক্রবারের (৩ জুলাই) মধ্যে গোটা নিউইয়র্ক যেন সুইফটিদের জন্য এক তীর্থক্ষেত্রে পরিণত হয়েছিল। ব্যারিকেডের বাইরে হাজার হাজার অনুরাগী ভিড় জমিয়েছিলেন শুধু প্রিয় তারকাযুগল এবং অনুষ্ঠানে আমন্ত্রিত চাঁদের হাটের একঝলক দেখতে পাওয়ার আশায়।

কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা ম্যাডিসন স্কয়ার। একে একে বিয়ের আসরে প্রবেশ করতে দেখা যায় হলিউডের একঝাঁক শীর্ষ সারির তারকাদের। আমন্ত্রিতদের তালিকায় নজর কেড়েছেন জেনিফার লোপেজ, এড শিরান, ইথান হক, জিমি ফ্যালন এবং প্রখ্যাত ফুটবলার অ্যাবি ওয়ামব্যাচের মতো তারকারা।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পেইজ সিক্স’র প্রতিবেদন অনুযায়ী, চেনা ছক ভেঙে টেইলরের পাশে ‘ম্যান অব অনার’ হিসেবে দাঁড়িয়েছিলেন তাঁর নিজের ভাই অস্টিন সুইফট। অন্যদিকে, বরের পাশে ‘বেস্ট ম্যান’ হিসেবে দায়িত্ব সামলেছেন ট্র্যাভিসের নিজের ভাই জেসন কেলসি। ভাইদের এই উপস্থিতি বিয়ের আমেজে এক অদ্ভুত পারিবারিক উষ্ণতা এনে দিয়েছিল।

প্রসঙ্গত, গত বছর আগস্টে বাগদান সেরেছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি। এক ইনস্টাগ্রাম পোস্টে নিজেদের বাগদানের খবর শেয়ার করেছিলেন তাঁরা। অবশেষে বেজে উঠল সেই প্রতীক্ষিত বিয়ের সানাই। জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই যুগল।

কয়েকদিন ধরেই মার্কিন পপতারকা টেইলর সুইফটের বিয়ের গুঞ্জন উঠেছে। তবে এ বিষয়ে গায়িকার মুখে কুলুপ! প্রেমিক এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে গোপনীয়তায় কোনো ঘাটতি রাখছেন না তিনি!...
রাজধানী ঢাকায় আগামীকাল একটি কনসার্টে পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়ের পারফর্ম করার কথা ছিল। তবে এই আয়োজনের একদিন আগে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। বিষয়টি সামাজিকমাধ্যমে ইয়ামাহা মিউজিক...
লোকসংগীতকে নতুন আবহে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। ১০০ শিল্পীর ৪০০ গান নিয়ে এই যাত্রা শুরু করছে ‘এটিএন ফোক স্টুডিও’ নামের অনুষ্ঠানটি। সম্প্রতি এফডিসিতে এ আয়োজনের শুটিং সম্পন্ন হয়েছে।  এ...
রকসংগীতপ্রেমীদের কাছে ব্যান্ড আর্টসেল বলতেই লিংকন ডি’কস্তা। ‘পথচলা’, ‘ধূসর সময়’ কিংবা ‘দুঃখবিলাস’-এর মতো অসাধরাণ সব গানের ভোকাল তিনি, একইসঙ্গে গিটারেও ঝড় তুলেছেন। গত ২৭ বছর ধরে এভাবেই তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
আহত কবির আহমেদ গুলিস্তান শপিং মার্কেট ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি এবং ফুলবাড়িয়া এলাকার মোবাইল পার্টসের ব্যবসায়ী বলে জানিয়েছেন স্বজনরা। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা...
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাগো বাহে তিস্তা বাঁচাই, যে আন্দোলন করেছেন। তা আজ সফল হতে চলেছে। তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই হোক আমরা বাস্তবায়ন...
পৃথিবীর মতোই প্রাণধারণে সক্ষম এক গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এ আবিষ্কার করেন। তাঁদের দাবি, গ্রহটির অবস্থান পৃথিবী থেকে ২৫ আলোকবর্ষ দূরে।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর