ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম

রাজধানী ঢাকায় আগামীকাল একটি কনসার্টে পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়ের পারফর্ম করার কথা ছিল। তবে এই আয়োজনের একদিন আগে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। বিষয়টি সামাজিকমাধ্যমে ইয়ামাহা মিউজিক বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে কনসার্ট স্থগিতের বিষয়টি জানিয়ে ইয়ামাহা মিউজিকের পক্ষ থেকে বলা হয়, ‘‘গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৬ জুন ২০২৬ তারিখে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বহুল প্রতীক্ষিত ‌‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।’’

অনুপম রায়ের এ কনসার্টের যৌথভাবে আয়োজক ছিল ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশন্স। সকল প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন ছিল, কিন্তু অনিবার্য পরিস্থিতির কারণে সরকারের পক্ষ থেকে আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে। প্রকাশিত সেই বিবৃতিতে বলা হয়, ‘অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক প্রতিষ্ঠান প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করে এবং সরকার নির্ধারিত যথাযথ অনুমোদন গ্রহণ করে। তবে অনিবার্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার থেকে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা প্রদান করা হয়। ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।’

জানা যায়, এই কনসার্টের সকল টিকিটধারীকে তাঁদের ক্রয়কৃত টিকিটের সম্পূর্ণ মূল্য অফিশিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত প্রদান করা হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কনসার্টটি পুনঃনির্ধারণের সম্ভাবনা এবং টিকিট রিফান্ড প্রক্রিয়া-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করবেন আয়োজকরা।

ইয়ামাহা মিউজিক বাংলাদেশ কর্তৃপক্ষ ও ট্রিপল টাইম কমিউনিকেশন্সের ভাষ্য, ‘এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সঙ্গে থাকার জন্য সকল দর্শক, শুভানুধ্যায়ী, অংশীদার, স্পন্সর ও সহযোগীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশাবাদী, খুব শিগগিরই আরও অনুকূল সময়ে আপনাদের সঙ্গে আবারও সংগীতের এক অবিস্মরণীয় সন্ধ্যায় মিলিত হতে পারব।’

লোকসংগীতকে নতুন আবহে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। ১০০ শিল্পীর ৪০০ গান নিয়ে এই যাত্রা শুরু করছে ‘এটিএন ফোক স্টুডিও’ নামের অনুষ্ঠানটি। সম্প্রতি এফডিসিতে এ আয়োজনের শুটিং সম্পন্ন হয়েছে।  এ...
জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। সম্প্রতি পারিবারিক এক আয়োজনে তাঁর বাগদান সম্পন্ন হয়। সামাজিকমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন গায়ক নিজেই। শেখ সাদী জানান,...
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে মরমি কবি ও গীতিকার হাছন রাজার গান ও জীবনদর্শনকে উপজীব্য করে নির্মিত অনুষ্ঠান ‘সংস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’। সম্প্রতি রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের...
সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে তাঁর এই বর্ণাঢ্য সংগীতযাত্রার উদযাপন হবে। বরেণ্য এই শিল্পীর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে ইমন...
আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেমোরি ও স্টোরেজ চিপের চড়া মূল্যের চাপ থেকে গ্রাহকদের আর সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। অবশ্য এই সিদ্ধান্তের ফলে আপাতত আইফোনের দামে...
লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে একই পরিবারের মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। এ ঘটনায় হামলাকারী অনন্ত মজুমদারও বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন। ফলে এ ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু...
আগামী ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে বাংলা কিউআর। বাংলাদেশ ব্যাংক বলছে, একক কিউআর ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ; কমবে নগদ টাকার ব্যবহার ও প্রতারণার...
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় এক জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আলোচিত এ মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের...
লোডিং...

এলাকার খবর