শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিলেন ৪৮০ জন

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৭:১৯ পিএম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানিয়েছেন, সমিতির ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের প্রায় ৮৪ শতাংশ।
 
ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার প্রস্তুতি। প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু জানান, ভোট গণনা শেষ হলে সবকিছু ঠিক থাকলে আজ রাতেই ফলাফল ঘোষণা করা হবে।
 
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ৯টায়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি ছিল।
 
এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রার্থী অংশ নিয়েছেন।
 
একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। এ প্যানেলে সহ-সভাপতি পদে নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
অন্য প্যানেলে সভাপতি পদে রয়েছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। তাদের প্যানেলে সহ-সভাপতি পদে রোজিনা ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ নির্বাচন করছেন।
 
এ ছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউসুফ খান।
 
অন্যদিকে, ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে এফডিসিতে শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত...
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার লা গুয়াইরায় একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ অস্থায়ী হাসপাতালে পরিণত হয়েছে। সেখানে ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবীরা মানুষ ও প্রাণীদের জরুরি চিকিৎসা দিচ্ছেন। 
জাপানের বিপক্ষে বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল। সামনে তখনও ঝুলছে নকআউট থেকে বিদায় নিয়ে শেষ ষোলোতে উঠতে না পারার মতো এক চরম লজ্জার হাতছানি। এর ওপর...
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে ৩,৭০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, ফ্রান্সেই দুই হাজারের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে।
একসঙ্গে জোড়া সুসংবাদ দিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। চলতি বছর মার্চে প্রকাশ্যে এসেছিল তাঁর বিচ্ছেদের খবর। এবার সবাইকে তাক লাগিয়ে জানালেন জীবনের সবচেয়ে মধুর অধ্যায়ের কথা—মা হতে চলেছেন তিনি।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর